Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
শ. ম সাজু, রাজশাহী
২৩:১৫, ২৫ অক্টোবর ২০২১
আপডেট: ২৩:১৯, ২৫ অক্টোবর ২০২১
শ. ম সাজু, রাজশাহী
২৩:১৫, ২৫ অক্টোবর ২০২১
আপডেট: ২৩:১৯, ২৫ অক্টোবর ২০২১
আরও খবর
দুই ক্র্যাচে ভর দিয়ে ভোটকেন্দ্রে ৮০ বছরের দুলোন বেওয়া
আজ যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
রাজশাহী বিভাগে মোতায়েন করা হবে ৪ হাজার বিজিবি সদস্য 
তিন দিনের উত্তরবঙ্গ সফরে রাজশাহীতে তারেক রহমান
কারাগার হবে বিপথগামীর জন্য সংশোধনাগার : কারা মহাপরিদর্শক

‘নৌকার সঙ্গে বেঈমানি করলে হাত-পা গুঁড়িয়ে দিতে হবে’

শ. ম সাজু, রাজশাহী
২৩:১৫, ২৫ অক্টোবর ২০২১
আপডেট: ২৩:১৯, ২৫ অক্টোবর ২০২১
শ. ম সাজু, রাজশাহী
২৩:১৫, ২৫ অক্টোবর ২০২১
আপডেট: ২৩:১৯, ২৫ অক্টোবর ২০২১
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত

আগামী ১১ নভেম্বরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা নৌকা প্রতীকে ভোট দেবে না, তারা যেন ভোটকেন্দ্রে ঢুকতে না পারে সে লক্ষ্যে যুবলীগ নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম। গতকাল রোববার বিকেলে উপজেলার দেওপাড়া ইউনিয়নের ঈশ্বরীপুরে যুবলীগ আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন।

এই নির্দেশ দিয়েই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি ক্ষান্ত হননি, নৌকার পক্ষে যারা থাকবে না, তাদের হাত-পা ভেঙে গুঁড়িয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছেন।

জনসভায় তার দেওয়া এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সবখানে। নিজের বক্তব্যের পক্ষে সাফাই গেয়ে উপজেলা চেয়ারম্যান বলেছেন, ‘যুবলীগের নেতাকর্মীদের উজ্জীবিত করতেই এমন বক্তব্য দিয়েছি।’

গতকালের জনসভায় যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশে উপজেলা চেয়ারম্যান বলেন, ‘ভোটের দিন ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। যারা নৌকায় ভোট দেবে, তারাই কেবল ভোটকেন্দ্রে যাবে। অন্য কাউকে ঢুকতে দেওয়া হবে না।’

ভিডিওতে দেখা যায়, যুবলীগনেতা জাহাঙ্গীর আলম বলছেন, ‘আমি বলতে চাই, আমার যুবলীগের প্রতিটি কর্মীকে যে, আপনারা আজকে থেকেই প্রস্তুত থাকুন। নৌকার সঙ্গে যারা বেঈমানি করবে, তাদের হাত-পা ভেঙে গুঁড়িয়ে দেবেন।’

জনসভায় জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে একটি কথাই বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইউনিয়নগুলোর বরাদ্দ উপজেলার মাধ্যমেই দেন। আলহাজ ওমর ফারুক চৌধুরী এমপি সাহেব তার অনুদানগুলো এই উপজেলার মাধ্যমেই দেন। তা আমি হইলাম নৌকার মাধ্যমে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আপনাদের  ভোটের মাধ্যমেই নৌকার ভোটে নির্বাচিত হয়েছি। তাহলে আমার যে অনুদান, আমরা যদি নৌকার প্রার্থী না জিতাতে পারি, তাহলে কী আরেকজন যে নৌকার বিপক্ষে থাকবে, সেই অনুদান কি তাকে দেব আমি? অবশ্যই না। তাহলে এইদিকে চিন্তা করতে হবে।’

উপজেলা চেয়ারম্যান বলেন, ‘ভোটের দিন ভোটকেন্দ্র পাহারা দিয়ে যারা নৌকায় ভোট দেবে, তারাই কেবল কেন্দ্রে ঢুকবে। তা ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। এই কাজ করে ফেলতে হবে।’

সম্প্রতি অনুষ্ঠিত গোদাগাড়ী পৌরসভা নির্বাচনের উদাহরণ টেনে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘পৌরসভার নির্বাচন হয়েছে। আমাদের নবনির্বাচিত মেয়র বসে আছেন। গোদাগাড়ীর পৌরসভা রাজাকারের মতো এলাকা। আমার বাড়িও ওখানে। কিছু মনে কইরেন না। সেখানে যদি নৌকার প্রার্থী জিততে পারে সব সেন্টার দখল করে নিয়ে, আপনারা পারবেন না? দেওপাড়া তো আমাদের নৌকার ঘাঁটি, আপনারা পারবেন না যুবলীগের নেতাকর্মী? আওয়ামী লীগের নেতাকর্মীরা পারবেন না। মহিলা লীগের নেতাকর্মী পারবেন না। আমাদের অবশ্যই অবশ্যই ১১ তারিখে দেখায়ে দিতে হবে, আমরা অবশ্যই ন্যায়ের পথে আছি। আমরা জননেত্রী শেখ হাসিনার সঙ্গে আছি। আমরা আলহাজ ওমর ফারুক চৌধুরীর সঙ্গে আছি। আমরা সর্বোপরি বেলাল উদ্দিন সোহেলের (দেওপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী) পক্ষে আছি।’

ইউপি সদস্য পদে যেসব যুবলীগনেতা নির্বাচন করছেন তাদের উদ্দেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ‘আপনারা ভোট করেন, কোনো আপত্তি নাই। করতে পারেন। কিন্তু এখানে কথা আছে। প্রথমে আপনি নৌকার ভোট চাইবেন। নৌকার ভোট চাওয়ার পর বলবেন নৌকা হলে উন্নয়ন হবে, না হলে আমার মেম্বার হওয়ার কোনো দাম নাই। আগে নৌকার ভোট চাইবেন, তারপর বলবেন যে আমাকে মেম্বারে ভোট দেন। তাহলে আপনার দাম আছে। অনেকজন ভাবে যে, আমি সবদলেরই ভোট পেয়ে মেম্বার হবো। এটা কোনোদিন হয়? কোনোদিন হয়েছে? কিন্তু এই ধারণা মানুষের থাকে। ডিজিটাল যুগে চেঞ্জ হতে হবে আপনাকে, আমাকে সবাইকে। আপনি নৌকার সঙ্গে থাকলে নৌকার মাধ্যমে নেতা হবেন। আর ভোটের সময় অন্য গীত গাইবেন, এটা আর সহ্য করা হবে না।’

এ বিষয়ে মুঠোফোনে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সেখানে যুবলীগের সভা ছিল। আমি যুবলীগের সভাপতি হিসেবে সেখানে গেছি। যুবলীগের নেতাকর্মীদের আমি মঞ্চে উঠে কি একটু উজ্জীবিত করতে পারব না? জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। গোদাগাড়ীতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি ভোটকেন্দ্র পাহারা দেওয়ার কথা বলেছি যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।’

উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর গোদাগাড়ী উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২৬ অক্টোবর পর্যন্ত। পরের দিন ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ। উপজেলার দেওপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আকতারুজ্জামান এবার নৌকার মনোনয়ন পাননি। এখানে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী হয়েছেন বেলাল উদ্দিন সোহেল। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান আকতারুজ্জামানের ভাতিজা মাসুদ ইকবাল।

আওয়ামী লীগ যুবলীগনেতা রাজশাহী
২২ মে ২০২৩
আজ সারা দেশে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ
১৮ মে ২০২৩
স্বামী পরিত্যক্তা রেহেনা বেগমকে নতুন ঘর দিলেন আ.লীগনেতা
১৭ মে ২০২৩
যুবলীগ-ছাত্রলীগনেতা হত্যা :  আ.লীগ থেকে কাশেম জিহাদী বহিষ্কার 
১৭ মে ২০২৩
পালিয়ে যাব না—আমরা আছি, থাকব : আ.লীগের সাংগঠনিক সম্পাদক 
১২ মে ২০২৩
‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনগণ ফের শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায়’
০৬ মে ২০২৩
আওয়ামী লীগের যৌথসভা আজ
২৬ এপ্রিল ২০২৩
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আ.লীগের কর্মসূচি ঘোষণা
২৪ এপ্রিল ২০২৩
গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা রাজা মিয়ার ইন্তেকাল
১৫ এপ্রিল ২০২৩
আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা আজ
১৩ এপ্রিল ২০২৩
নববর্ষে শোভাযাত্রা করবে আওয়ামী লীগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভোট বর্জন করলেন নারায়ণগঞ্জের এক প্রার্থী
  2. সর্বোচ্চ আসন পেয়ে জনগণের প্রত্যাশা পূরণ করব : জামায়াত
  3. বিজয়ী হলে মিছিল নয়, আমরা সিজদায় পড়ব : শফিকুর রহমান
  4. রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর, প্রিজাইডিং অফিসারের ‘ভুল’ স্বীকার
  5. জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম
  6. অপেক্ষার ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x