Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:১৫, ২০ মে ২০২৩
আপডেট: ০৮:১৭, ২০ মে ২০২৩
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:১৫, ২০ মে ২০২৩
আপডেট: ০৮:১৭, ২০ মে ২০২৩
আরও খবর
আমার লক্ষ্য দেশবাসীর ভাগ্য পরিবর্তন করা : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ডিএসজি আমিনার সৌজন্য সাক্ষাৎ
মানুষের আর্থসামাজিক উন্নয়ন সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী
কোটালীপাড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
গোপালগঞ্জের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পরিমাপের ডিজিটাল রূপান্তর টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে : প্রধানমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:১৫, ২০ মে ২০২৩
আপডেট: ০৮:১৭, ২০ মে ২০২৩
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:১৫, ২০ মে ২০২৩
আপডেট: ০৮:১৭, ২০ মে ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিমাপের গতানুগতিক পদ্ধতিকে ডিজিটালে রূপান্তরের মাধ্যমে উন্মুক্ত তথ্য প্রাপ্তিসহ সঠিক পরিমাপে পণ্য ও সেবা প্রাপ্তি নিশ্চিত করবে এবং টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে। আজ শনিবার (২০ মে) বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করেছি। ডিজিটাল পদ্ধতির পরিমাপ ব্যবসা-বাণিজ্য ও ভোক্তা পর্যায়ে পরিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও গুরুত্বপূর্ণ অঙ্গ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ওজন ও পরিমাপবিষয়ক আন্তর্জাতিক সংস্থা- আন্তর্জাতিক ওজন ও পরিমাপ ব্যুরো (বিআইপিএম) এবং ইন্টারন্যাশনাল ব্যুরো অব লিগ্যাল মেট্রোলজি (বিআইএমএল) এর সব সদস্যভুক্ত দেশের মতো বাংলাদেশের জাতীয় মান সংস্থা- বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে ২০ মে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত।’

শেখ হাসিনা বলেন, “এ বছর বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য- ‘পরিমাপ বৈশ্বিক খাদ্য ব্যবস্থার সহায়ক’ বর্তমান প্রেক্ষাপটে যথার্থ হয়েছে বলে আমি মনে করি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৬ সালে তৎকালীন কোয়ালিশন সরকারের শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতি দমন ও গ্রাম সহায়তা দপ্তরের মন্ত্রীর দায়িত্বে থাকাকালীন দেশীয় শিল্পের বিকাশে নানামুখী পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করেন। তাঁরই ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭৪ সালে বিএসটিআই আন্তর্জাতিক মান সংস্থা (আইএসও) এবং ১৯৭৫ সালে বাংলাদেশ কোডেক্স অ্যালিমেন্টারিয়াস কমিশনের সদস্যপদ লাভ করে ন্যাশনাল কোডেক্স কন্টাক্ট পয়েন্ট (এনসিসিপি) হিসেবে কাজ করে চলেছে। আইএসও ও কোডেক্স এর সদস্যপদ এবং পরবর্তীতে বিআইপিএম ও বিআইএমএল এর সদস্যভুক্ত হওয়ার পর থেকে আন্তর্জাতিক মান ও পরিমাপ সংস্থা প্রণীত মান অনুযায়ী দেশের জাতীয় মান সংস্থা (এনএসবি) হিসেবে বিএসটিআই বাংলাদেশের বিভিন্ন পণ্য যেমন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে ব্যবহৃত সামগ্রী ও যন্ত্রপাতির মান নির্ধারণ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ২০১৮ সালে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন এবং ২০২১ সালে পণ্য মোড়কজাতকরণ বিধিমালা প্রণয়ন করেছি। বিএসটিআইয়ের কর্মকর্তা-কর্মচারীরা ভোক্তার স্বার্থ রক্ষায় দেশব্যাপী বিভিন্ন স্তরের অংশীজনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ অভিযান পরিচালনাসহ জনস্বার্থ বিরোধী কাজ নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনগণের ন্যায্য অধিকার সমুন্নত রাখা এবং সুষ্ঠু ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরির ক্ষেত্রে বিএসটিআইয়ের পদক্ষেপগুলো সর্বমহলে প্রশংসিত হচ্ছে।’

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, এবারের মেট্রোলজি দিবসের গৃহীত কর্মসূচি ক্রেতা-ভোক্তা, উৎপাদক, আমদানিকারক, গবেষক ও বিএসটিআইয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় হতে উৎসাহ যোগাবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিমাপসহ সব ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি বাস্তবায়িত হবে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ রূপান্তরের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী ও বিএসটিআই আরও উদ্যোগী ভূমিকা পালন করবে।’ তিনি ‘বিশ্ব মেট্রোলজি দিবস ২০২৩’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

শেখ হাসিনা মেট্রোলজি দিবস
১৫ জুন ২০২৩
বাংলাদেশে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আইটি ফ্রিল্যান্সার কমিউনিটি : প্রধানমন্ত্রী
১৪ জুন ২০২৩
সামাজিক ন্যায়বিচারকে গুরুত্ব দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১৪ জুন ২০২৩
বাংলাদেশে আরও সুইস বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
১৪ জুন ২০২৩
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শেখ হাসিনার বক্তব্যকে চীনের সমর্থন
১৩ জুন ২০২৩
সুইজারল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী
১৩ জুন ২০২৩
ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী
১৩ জুন ২০২৩
সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
১৩ জুন ২০২৩
প্রধানমন্ত্রী সুইজারল্যান্ড যাচ্ছেন আজ
১২ জুন ২০২৩
সুইজারল্যান্ড যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
১২ জুন ২০২৩
আওয়ামী লীগ বাদে কেউ ক্ষমতায় এলে দেশ ধ্বংস হয়ে যাবে : প্রধানমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কোন আসনে কে বিজয়ী?
  2. নির্বাচনে বিজয়ী হওয়ায় আনন্দ মিছিল-সভা করবে না বিএনপি
  3. হেরে গেলেন সারজিস, পঞ্চগড়ের দুই আসনই বিএনপির
  4. যশোরে পাঁচটি আসনে জামায়াত, একটিতে বিএনপি জয়ী
  5. ভূমিধস বিজয়, সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
  6. নরসিংদীর ৫ আসনেই বিএনপির বিজয়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x