Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • শোক
রশিদ আল মুনান, পিরোজপুর
১০:১৫, ২৭ এপ্রিল ২০২২
আপডেট: ১০:১৮, ২৭ এপ্রিল ২০২২
রশিদ আল মুনান, পিরোজপুর
১০:১৫, ২৭ এপ্রিল ২০২২
আপডেট: ১০:১৮, ২৭ এপ্রিল ২০২২
আরও খবর
দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মা, বাবা হাসপাতালে
অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জনের প্রাণহানিতে জামায়াত আমিরের শোক

পৌর কবরস্থানে শায়িত শহীদ ওমর ফারুকের মা

রশিদ আল মুনান, পিরোজপুর
১০:১৫, ২৭ এপ্রিল ২০২২
আপডেট: ১০:১৮, ২৭ এপ্রিল ২০২২
রশিদ আল মুনান, পিরোজপুর
১০:১৫, ২৭ এপ্রিল ২০২২
আপডেট: ১০:১৮, ২৭ এপ্রিল ২০২২
পিরোজপুরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ ওমর ফারুকের মা কুলসুম বেগমের জানাজা শেষে মরদেহ কবরস্থানে নিয়ে যাওয়া হয়। ছবি: সংগৃহীত

পিরোজপুরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ ওমর ফারুকের মা কুলসুম বেগম (৯৮) আর নেই। বার্ধক্যজনিত কারণে পিরোজপুরে নিজ বাসভাবনে তাঁর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত সোমবার দিনগত রাত ২টার দিকে মারা যান তিনি। পরদিন মঙ্গলবার জোহরের পর জানাজা শেষে তাঁকে শহরের পৌর কবরস্থানে দাফন করা হয়।

দেশ স্বাধীন করতে গিয়ে শহীদ হন ওমর ফারুক। কিন্তু, সে খবর বিশ্বাস করেননি মা কুলসুম বেগম। দীর্ঘ ৫০ বছর ধরে রাতে দরজা খোলা রেখে ভাতের থালা নিয়ে অপেক্ষা করতেন ছেলের জন্য। ‘সেই অপেক্ষার যেন শেষ হলো’ বললেন শহীদ ওমর ফারুকের বোন কুলসুম বেগমের মেয়ে জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপি।

হ্যাপি তাঁর মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

জানা গেছে, কুলসুম বেগমকে নিয়ে ‘ওমর ফারুকের মা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি শুরু হয়। সরকারি অর্থায়নে চলচ্চিত্রটি নির্মাণ করেন এম জাহিদুর রহমান বিপ্লব। এর চিত্রনাট্য করেন মাসুম রেজা।

ইতিহাস থেকে নেওয়া ওই গল্পে একাত্তরে ২১ বছরের তরুণ ছিলেন ওমর ফারুক। ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের ভিপি। যুদ্ধের সময় এক রাতে মাকে কথা দিয়ে গিয়েছিলেন, রাতে ফিরে মায়ের হাতে ভাত খাবেন। ওমর ফারুকের আর ফেরা হয়নি। সে রাতে তিনি পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়েন। তাঁর কাছে বাংলাদেশের সাতটি পতাকা পায় পাকিস্তানি সেনারা।

হানাদার বাহিনীর হাতে মৃত্যু হয় ফারুকের। হাতুড়িপেটা করে একটি পতাকা ঢুকিয়ে দেওয়া হয় তাঁর মাথায়। শহীদ ওমর ফারুকের লাশ ভাসিয়ে দেওয়া হয় কীর্তনখোলার জলে।

এরপর থেকে প্রতি রাতেই ভাতের থালা হাতে ছেলে ফেরার অপেক্ষায় থাকতেন শহীদ ফারুকের মা কুলসুম। সোমবার রাতে তিনি না ফেরার দেশে চলে গেলেন।

শহীদ ওমর ফারুক শোক
০১ অক্টোবর ২০২৪
সমকালের শিবচর প্রতিনিধি মোহাম্মদ আলী আর নেই
৩০ সেপ্টেম্বর ২০২৪
সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন
২৫ সেপ্টেম্বর ২০২৪
না ফেরার দেশে ক্রীড়া সাংবাদিক ও বিশ্লেষক অঘোর মন্ডল
২৪ সেপ্টেম্বর ২০২৪
সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ারের মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক
২২ সেপ্টেম্বর ২০২৪
ইমাম বাটনের ব্যবস্থাপনা পরিচালক হাসিব হাসান মারা গেছেন
২২ সেপ্টেম্বর ২০২৪
গিয়াসউদ্দিন আল মামুনের শ্বশুরের ইন্তেকাল 
১২ সেপ্টেম্বর ২০২৪
ইউএনবির চেয়ারম্যান আমানউল্লাহ খান আর নেই
০৮ সেপ্টেম্বর ২০২৪
ঢাকা ব্যাংকের এমডি এমরানুল হক আর নেই
২৭ আগস্ট ২০২৪
শিশুসাহিত্যিক আশরাফুল আলম পিনটু আর নেই
৩০ জুলাই ২০২৪
কোটা আন্দোলনে নিহতদের স্মরণে আজ দেশজুড়ে শোক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বহুদিন পর নানিবাড়ি এসেছি, নাতিকে কিছু দিতে হবে : দিনাজপুরে তারেক রহমান
  2. ‘নির্বাচনি বিতর্কে’ অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের, যা জানাল বিএনপি
  3. দুই দিনে রাজধানীতে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান
  4. জাবেরের ‘গুলিবিদ্ধের’ খবর ক্লিকবেইট সাংবাদিকতার ফল : প্রেস সচিব
  5. চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক
  6. নির্বাচন উপলক্ষে দুইদিন বন্ধ থাকবে দোকান-শপিং মল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x