Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৬:৩০, ১৭ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৭:৪৯, ১৭ ফেব্রুয়ারি ২০২২
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৬:৩০, ১৭ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৭:৪৯, ১৭ ফেব্রুয়ারি ২০২২
আরও খবর
নওগাঁর বদলগাছীতে হাত-পা বেঁধে ক্যানেলে ফেলে যুবককে হত্যাচেষ্টা
বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু
বিআরটিসি বাসের চাপায় শিক্ষক নিহত
ফ্যামিলি কার্ডে অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর
নওগাঁর ধামইরহাটে ছুরিকাঘাতে স্ত্রীকে খুন, স্বামী গ্রেপ্তার

বিএনপি নাম জমা না দিলেও কিছু যায় আসে না : তথ্যমন্ত্রী

আসাদুর রহমান জয়, নওগাঁ
১৬:৩০, ১৭ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৭:৪৯, ১৭ ফেব্রুয়ারি ২০২২
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৬:৩০, ১৭ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৭:৪৯, ১৭ ফেব্রুয়ারি ২০২২
নওগাঁ পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আজ বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : এনটিভি

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য সার্চ কমিটিতে বিএনপি নাম জমা না দিলেও কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, নির্বাচন কমিশন গঠনে এমন অংশগ্রহণমূলক উদ্যোগ আশপাশের কোনো দেশে নেওয়া হয়নি। যেখানে তিনশর বেশি নাম জমা পড়েছে, সেখানে বিএনপির ঘরে বসে থাকলেও কোন লাভ নেই।

আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁর জিলা স্কুল মাঠে নওগাঁ পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি সরাসরি নাম জমা না দিয়ে গোপনে অন্যদের মাধ্যমে নাম জমা দিয়েছে এবং তাঁদের বুদ্ধিজীবীরা সেখানে গিয়েছেন। দেশের মানুষ বলছেন, তাঁরা যে নামগুলো দিয়েছেন, আসলে সেগুলো বিএনপির নাম।’

হাছান মাহমুদ বলেন, ‘সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠিত হবে। গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের মাধ্যমে দেশে সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে। যে নির্বাচনে জনগণের মতামত প্রতিফলিত হবে। যদিও বিএনপি কখনোই খুশি হবে না। ফেরেশতা বসিয়ে কমিশন গঠন করা হলেও তাঁরা মানবেন না।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বিএনপিকে অনুরোধ জানাবো, এভাবে বিভ্রান্তি ছড়িয়ে কোন লাভ হবে না। আপনারা সরাসরি নাম না দিয়ে এখন আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছেন।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সংবাদ সম্মেলনে আমরা আসামির জবানবন্দি শুনেছি। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করার প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টায় সংবাদ সম্মেলন ডেকে একের পর এক মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে বিএনপি।’

তথ্যমন্ত্রী বলেন, ‘সার্চ কমিটিতে নির্বাচন কমিশন গঠনের জন্য তিনশর বেশি নাম জমা পড়েছে। যাঁরা সার্চ কমিটিতে আছেন, তাঁরা এমন একটি নির্বাচন কমিশন গঠন করবেন, যে কমিশন সবার কাছে গ্রহণযোগ্য হবে। যে নির্বাচন কমিশন আগামীতে নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন।’

‌‘জনগণের রায়ে আওয়ামী লীগই আবারও ক্ষমতায় আসবে’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‌‘বিএনপি কখনই খুশি হবে না। জয়ের নিশ্চয়তা না দিলে ফেরেশতা বসিয়ে কমিশন গঠন করলেও বিএনপি খুশি হবে না।’

পরীক্ষিত ও ত্যাগী নেতাদের আওয়ামী লীগের নেতৃত্বে বসানোর ওপর গুরুত্বারোপ করে সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ‘সব সময় সুদিন থাকবে, সেটি মাথায় রাখবেন না। সব সময় একটি রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে, সেটি মনে করার কোনো সুযোগ নেই।’

মন্ত্রী বলেন, ‘যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। যাঁরা ক্ষমতার হালুয়া-রুটির জন্য দল করে, তাঁদের নেতৃত্বে আনা যাবে না। যাঁরা পিঠ বাঁচানোর রাজনীতি করে, তাঁদেরকে নেতৃত্বে আনা যাবে না। মূল নেতৃত্ব তাঁদের হাতেই থাকবে, যাঁরা ত্যাগী এবং পরীক্ষিত সৈনিক।’

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁ জিলা স্কুল মাঠে ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার। এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, সদস্য নূরুল ইসলাম, সাংসদ ইমাজ উদ্দিন প্রামাণিক, শহীদুজ্জামান সরকার, ছলিম উদ্দিন তরফদার, নিজাম উদ্দিন জলিল, আনোয়ার হোসেন প্রমুখ।

দুপুরে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়। দ্বিতীয় অধিবেশন বসে নওগাঁ সার্কিট হাউস মিলনায়তনে। সেখানে পৌর নেতৃত্বের কমিটি নির্বাচিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৯ নভেম্বর নওগাঁ পৌর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল। ওই সম্মেলনে দেওয়ান ছেকার আহমেদকে সভাপতি ও মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্যবিশিষ্ট পৌর কমিটি গঠন করা হয়। তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও গত সাত বছরে কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি। সাত বছর পর আজ অনুষ্ঠিত হলো নওগাঁ পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন।

ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রী নওগাঁ

সংশ্লিষ্ট সংবাদ: ড. হাছান মাহমুদ

২২ জুন ২০২৬
হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি অনুষ্ঠিত
১৭ জুলাই ২০২৫
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের মেয়ের ৪ ব্যাংক হিসাব ফ্রিজ
১৬ জানুয়ারি ২০২৫
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের পরিবারের ৭৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ৭ বছরের শিশুকে বেধড়ক পেটানোর অভিযোগ, মাদ্রাসা শিক্ষক আটক
  2. এবার জৈন্তাপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ, পুলিশ বলছে কিছুই ঘটেনি
  3. দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
  4. সাতক্ষীরা সীমান্তে বিপুল ভারতীয় মালামাল জব্দ
  5. ঢাকা মেডিকেলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস
  6. ট্রাকচাপায় একই পরিবারের তিন জন নিহত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x