Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
১৩:২৫, ২৯ মার্চ ২০২১
আপডেট: ১৩:৩৩, ২৯ মার্চ ২০২১
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
১৩:২৫, ২৯ মার্চ ২০২১
আপডেট: ১৩:৩৩, ২৯ মার্চ ২০২১
আরও খবর
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ছাদ থেকে ৪০ কেজি গাঁজা জব্দ
কসবায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটায় ২ জনের কারাদণ্ড
বিজয়নগরে ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, দুর্ঘটনার শঙ্কা
র‌্যাবের অভিযানে ৫ মণ গাঁজা জব্দ
খাস জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া শান্ত, বিজিবির টহল জোরদার

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
১৩:২৫, ২৯ মার্চ ২০২১
আপডেট: ১৩:৩৩, ২৯ মার্চ ২০২১
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
১৩:২৫, ২৯ মার্চ ২০২১
আপডেট: ১৩:৩৩, ২৯ মার্চ ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে বিজিবি টহল জোরদার করাসহ পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় গত কয়েকদিনের ঘটনার পর শহরে স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করলেও মানুষের মধ্যে আতঙ্ক এখনও কাটেনি। শহরের ব্যবসাপ্রতিষ্ঠান খোলা হলেও অনেকটা যেন থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে বিজিবি টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। গতকাল রোববার আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে দুজন নিহত হয়েছে।

গত কয়েকদিনে ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে এবং পুলিশসহ আহত হয়েছে দেড় শতাধিক। এ ঘটনায় সাড়ে ছয় হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে পুলিশ তিনটি মামলা করে।

হেফাজতে ইসলামের ডাকা হরতালকে কেন্দ্র করে গতকাল রোববার রণক্ষেত্রে পরিণত হয় ব্রাহ্মণবাড়িয়া। সকাল থেকেই হরতাল সমর্থকেরা বিভিন্ন সড়ক-মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুরসহ অগ্নিসংযোগ করে।

শহরের পৈরতলা, পুলিশ লাইন্স এলাকা, কুমিল্লা-সিলেট মহাসড়ক, বিশ্বরোড এলাকাসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে গতকাল আরও দুজন নিহত হয়েছেন। নিহতেরা হলেন সরাইলের আলামিন ও অজ্ঞাত একজন। এ নিয়ে তিন দিনে ব্রাহ্মণবাড়িয়ায় ১০ জন নিহত হয়েছেন।

বিক্ষুব্ধরা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, শিল্পকলা একাডেমি, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ভূমি অফিস, আলাউদ্দিন সংগীতাঙ্গন, জেলা আওয়ামী লীগের অফিস, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, আনন্দময়ী কালিবাড়ি মন্দির, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়ি, শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষাচত্বর, উন্নয়ন মেলাসহ বিভিন্ন সরকারি ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ব্যাপক হামলা ও ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি হামলাকারীদের হামলায় গুরুতর আহত হন।

হরতালের কারণে বন্ধ ছিল দোকানপাটসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। এ ছাড়া আঞ্চলিক ও মহাসড়কে ছোট-বড় এবং দূর পাল্লার যানবাহন চলাচলসহ বন্ধ ছিল রেল যোগযোগ।

ঢাকা-সিলেট, কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের কমপক্ষে ৪০টি স্থানে টায়ার জ্বালিয়ে সড়কে ব্যারিকেড দেওয়া হয়। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান ও পুলিশ সুপার মো. আনিসুর রহমানকে সাংবাদিকেরা বারবার ফোন করলেও তাঁরা ফোন রিসিভ করেননি।

ব্রাহ্মণবাড়িয়া বিজিবির টহল

সংশ্লিষ্ট সংবাদ: ব্রাহ্মণবাড়িয়া

২৮ ফেব্রুয়ারি ২০২৬
বিজয়নগরে ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, দুর্ঘটনার শঙ্কা
২৬ ফেব্রুয়ারি ২০২৬
র‌্যাবের অভিযানে ৫ মণ গাঁজা জব্দ
০৬ ফেব্রুয়ারি ২০২৬
খাস জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠি ঘিরে বিভ্রান্তি, জামায়াতের ব্যাখ্যা
  2. ইফতারে গিয়ে আটক সাবেক এমপি শাহ আলম কারামুক্ত
  3. স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
  4. ঢাবিতে তোফাজ্জল হত্যা : ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
  5. আত্মসমর্পণকারী চরমপন্থিদের অনেকে সশস্ত্র রূপে ফিরেছে :র‍্যাব
  6. রাজধানীতে ঈদ মিছিলসহ ৩ দিনব্যাপী উৎসবের আয়োজন এনসিপির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x