Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
১০:৪০, ১৪ নভেম্বর ২০১৯
আপডেট: ১০:৪২, ১৪ নভেম্বর ২০১৯
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
১০:৪০, ১৪ নভেম্বর ২০১৯
আপডেট: ১০:৪২, ১৪ নভেম্বর ২০১৯
আরও খবর
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪২৫ মামলা
জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
শাপলা কলির প্রচারণা থেকে ফেরার পথে কেন্দ্রের এজেন্টকে কুপিয়ে আহত
রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
বিএনপির উঠান বৈঠকে হেলমেটধারীদের হামলায় আহত ৭

মেরি স্টোপস থেকে নবজাতক ‘উধাও’, কর্তৃপক্ষকে দুষছেন স্বজনরা

বিশ্বজিৎ সাহা, নরসিংদী
১০:৪০, ১৪ নভেম্বর ২০১৯
আপডেট: ১০:৪২, ১৪ নভেম্বর ২০১৯
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
১০:৪০, ১৪ নভেম্বর ২০১৯
আপডেট: ১০:৪২, ১৪ নভেম্বর ২০১৯
নরসিংদী শহরের মেরি স্টোপস মেটারনিটি ক্লিনিক থেকে ‘উধাও’ হওয়া নবজাতকের মা সখিনা বেগম ও নবজাতকের নানি সাথিয়া বেগম। ছবি : এনটিভি

নরসিংদীতে মেরি স্টোপস মেটারনিটি ক্লিনিক থেকে একটি নবজাতক ‘উধাও’ হয়ে গেছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ। স্বজনরা অভিযোগ করছেন, পাওনা টাকা দিতে না পারায় কর্তৃপক্ষ নবজাতককে সরিয়ে ফেলেছে। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে কর্তৃপক্ষ দাবি করেছে, নবজাতককে তারই এক আত্মীয় নিয়ে বেরিয়ে গেছেন।

এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হাসান গতকাল বুধবার গভীর রাতে বলেন, ‘খবর পেয়ে ক্লিনিকে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নবজাতকের মা, ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

পুলিশ জানায়, গতকাল বুধবার রাতে শহরের বাসাইল এলাকায় মেরি স্টোপস মেটারনিটি ক্লিনিক থেকে নবজাতক ‘উধাও’ হওয়ার খবর পান তাঁরা। পরে রাত ১২টার দিকে ক্লিনিক পরিদর্শন করে পুলিশ।

পুলিশ ও নবজাতকের স্বজনরা জানিয়েছেন, গত রোববার বিকেলে প্রসবব্যথা নিয়ে শিবপুর উপজেলার কুমরাদী গ্রামের রাজমিস্ত্রি শাহ আলম মিয়ার স্ত্রী সখিনা বেগম মেরি স্টোপসে ভর্তি হন। রাতে সিজারিয়ানের মাধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম দেন সখিনা। অস্ত্রোপচার ও ওষুধসহ ১০ হাজার টাকায় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেন সখিনার স্বজনরা।

কিন্তু স্বজনরা ঠিক সময়ে বিল পরিশোধ করতে পারেননি। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ রোগী ও রোগীর স্বজনদের তাগাদা দিচ্ছিল। একই সঙ্গে বিছানা খালি করারও নির্দেশ দেওয়া হয়।

এর মধ্যে গতকাল সন্ধ্যায় সখিনা বেগমের মা সাথিয়া বেগম খাবার খেয়ে হাত ধোয়ার জন্য বাথরুমে যান। এ সময় বোরকা পরিহিত এক নারী নবজাতককে কোলে নিয়ে বের হয়ে যান।

সাথিয়া বেগম বলেন, তিনি সঙ্গে সঙ্গে ওই নারীর পেছনে ছুটে যান। ওই সময় হাসপাতালের গেট তালাবদ্ধ করে দেওয়া হয়।

রাতে এ খবর ছড়িয়ে পড়লে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান, এসআই মো. ইমরান হাসানসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

মেরি স্টোপস ক্লিনিকের মেডিকেল অফিসার ইসতিয়াক জাহান বলেন, ‘বাচ্চাটা নাই হয়েছে, এটা বলব না। কারণ, যার কাছে বাচ্চাটা ছিল, তাঁকে চাচাতো বোন হিসেবে পরিচয় দিয়েছিলেন নবজাতকের মা। এখন চাচাতো বোন তাঁর বোনের বাচ্চা তো নিতেই পারেন।’

মেডিকেল অফিসার আরো বলেন, “তাঁর চাচাতো বোন এখন বাচ্চা কোথায় নিয়ে গেছেন, তা আমরা বলতে পারছি না। এর মধ্যে নবজাতকের মা বলেন, ‘আমার বাচ্চা নিয়ে ওই মহিলা কই গেছে?’ পরে বললাম, ‘কেন উনি না আপনার চাচাতো বোন?’ পরে উনি বলেন, ‘না উনাকে চিনি না।’”

সর্বাধিক পঠিত
  1. চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন গ্রেপ্তার
  2. যুক্তরাষ্ট্র শুল্ক কমাল আরও ১ শতাংশ, নির্দিষ্ট পণ্যে শূন্য শুল্কের আশ্বাস
  3. মাদারীপুর-২ আসনে ধানের শীষকে সমর্থন স্বতন্ত্রপ্রার্থী শহিদুলের
  4. ডিজিএফআইয়ের অফিসে কাজ করত ‘র’
  5. আমাদের উচিত শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়া : তারেক রহমান
  6. এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরির পরিকল্পনা রয়েছে বিএনপির : তারেক রহমান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x