Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:০০, ০৪ নভেম্বর ২০১৯
আপডেট: ২৩:০২, ০৪ নভেম্বর ২০১৯
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:০০, ০৪ নভেম্বর ২০১৯
আপডেট: ২৩:০২, ০৪ নভেম্বর ২০১৯
আরও খবর
ভোটের দিন কেমন থাকতে পারে আবহাওয়া
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, নির্বাচিত ১৪৩৮৪ প্রার্থী
ভোটের দিন মেট্রোরেল চলবে কিনা, জানাল ডিএমটিসিএল
নির্বাচন ঘিরে সাতক্ষীরাসহ তিন জেলায় ৩৫ প্লাটুন বিজিবি     

রোহিঙ্গাদের সব সহায়তা দেবে বিশ্বব্যাংক

এনটিভি অনলাইন ডেস্ক
২৩:০০, ০৪ নভেম্বর ২০১৯
আপডেট: ২৩:০২, ০৪ নভেম্বর ২০১৯
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:০০, ০৪ নভেম্বর ২০১৯
আপডেট: ২৩:০২, ০৪ নভেম্বর ২০১৯

বিশ্বব্যাংক গ্রুপের সফররত নির্বাহী পরিচালকরা আজ সোমবার জানিয়েছেন, তাঁরা বাংলাদেশে বসবাসরত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য সব ধরনের সহায়তা দেবেন। সেই সঙ্গে তাঁরা গত এক দশকে বাংলাদেশের অর্জিত অবিশ্বাস্য উন্নয়নের ভূয়সী প্রশংসা করে জানান, এ দেশের আরো অগ্রগতির জন্য তাঁরা সহায়তা অব্যাহত রাখবেন।

ইউএনবি এক প্রতিবেদনে জানায়, বিশ্বব্যাংকের কর্মকর্তারা বলেন, তাঁরা বাংলাদেশে ‘অবিশ্বাস্য উন্নয়ন’ প্রত্যক্ষ করেছেন এবং এ দেশ সব সামাজিক সূচকে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় অনেক এগিয়ে আছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গিয়ে তাঁরা এসব কথা বলেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানান।

বাংলাদেশ সরকার তাদের উন্নয়ন নীতিমালা ও বিশ্বব্যাংকের তহবিলে পরিচালিত প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন করায় বিশ্বব্যাংক কর্মকর্তারা সন্তুষ্টি প্রকাশ এবং প্রশংসা করেন।

তাঁরা বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও সাহায্যের জন্য কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের দুয়ার খুলে দেয়ায় তারা খুবই মুগ্ধ হয়েছেন। বিশ্বব্যাংক কর্মকর্তারা শেখ হাসিনাকে জানান, রোহিঙ্গাদের অবস্থা দেখতে তাঁরা কক্সবাজার সফর করেছেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকার ও আওয়ামী লীগের নীতি হলো গ্রামীণ এলাকার মানুষজন যাতে উন্নয়নের সুফল ভোগ করতে পারে তা নিশ্চিত করা। তিনি বলেন, ক্ষমতা গ্রহণের পরে সরকার খাদ্য সুরক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও জ্বালানি খাতের উন্নয়ন নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছিল। ‘সে কারণেই আমরা এসব খাত বেসরকারি খাতে উন্মুক্ত করেছি,’ বলেন তিনি।

বিভিন্ন আর্থসামাজিক খাতে দেশের উন্নয়নের বিষয়ে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের অবহিত করে শেখ হাসিনা বলেন, দেশের স্বাধীনতার পরে দারিদ্র্যের হার ৮২ শতাংশ ছিল যা এখন ২১ শতাংশে নেমে এসেছে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য ছিল সাধারণ মানুষের মুক্তি। ‘তিনি দারিদ্র্য ও ক্ষুধামুক্ত সোনার বাংলাদেশ গড়ার জন্য আজীবন সংগ্রাম করেছেন,’ বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের প্রাথমিক লক্ষ্য জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করা। তিনি আরো উল্লেখ করেন যে সরকার দেশের রেল, সড়ক, নদী ও বিমান যোগাযোগের উন্নয়ন করছে। তিনি বলেন, যেকোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় সরকারের লক্ষ্য থাকে কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি নিশ্চিত করা। শেখ হাসিনা বলেন, সরকার দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সারা দেশে ১০০ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে।

প্রধানমন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন প্রণোদনার সংক্ষিপ্ত বর্ণনা দেন এবং বলেন, সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি প্রসারিত করেছে।

শেখ হাসিনা বলেন, যুবকদের খেলাধুলায় সম্পৃক্ত করার জন্য সরকার সব উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করছে যা তাদের সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে রাখবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী, আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মুখ্য সচিব এম নজিবুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কারী আবুল কালাম আজাদ, ইআরডি সচিব মনোয়ার আহমেদ এবং অর্থ সচিব আবদুর রউফ তালুকদার এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে, বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক অপর্ণা সুব্রামণি গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন।

সুব্রামণি বলেন যে তিনি কয়েকটি গ্রামাঞ্চল এবং ডিজিটাল কেন্দ্র পরিদর্শন করেছেন এবং দেশে নারীর ক্ষমতায়নের সাক্ষী হয়েছেন।

ব্যাংকের সুদের হার নিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার ইতিমধ্যে ব্যাংকগুলোকে সুদের হার এক অঙ্কে আনার নির্দেশনা দিয়েছে।

সর্বাধিক পঠিত
  1. রমজানে অফিসের সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন
  2. ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে আরও ৪০৬টি মামলা
  3. সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
  4. ঢাকার ১৩টি আসনে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
  5. সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম
  6. ফুরফুরে মেজাজে বিএনপি, ধানের শীষের দুর্গে আঘাত হানতে চায় এনসিপি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x