Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মহিবুর রহমান চৌধুরী তছনু, নবীগঞ্জ
১৮:৩৫, ২৯ নভেম্বর ২০১৯
আপডেট: ১৮:৩৯, ২৯ নভেম্বর ২০১৯
মহিবুর রহমান চৌধুরী তছনু, নবীগঞ্জ
১৮:৩৫, ২৯ নভেম্বর ২০১৯
আপডেট: ১৮:৩৯, ২৯ নভেম্বর ২০১৯
আরও খবর
বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর
জিয়াউর রহমান শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন : শিক্ষামন্ত্রী
দুর্নীতি দমন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : ড. খন্দকার মোশাররফ
স্বাস্থ্যখাতে ধাপে ধাপে এক লাখ জনবল নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গড়তে হবে : গণপূর্তমন্ত্রী

শিক্ষায় সর্বাত্মক গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার : পরিকল্পনামন্ত্রী

মহিবুর রহমান চৌধুরী তছনু, নবীগঞ্জ
১৮:৩৫, ২৯ নভেম্বর ২০১৯
আপডেট: ১৮:৩৯, ২৯ নভেম্বর ২০১৯
মহিবুর রহমান চৌধুরী তছনু, নবীগঞ্জ
১৮:৩৫, ২৯ নভেম্বর ২০১৯
আপডেট: ১৮:৩৯, ২৯ নভেম্বর ২০১৯
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আজ শুক্রবার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি : এনটিভি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে সর্বাত্মক গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তিনি আরো বলেন, ‘বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এটা সরকারের বড় সাফল্য। বর্তমান সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে যুগান্তকারী সব উদ্যোগ বাস্তবায়ন করছে।’

এরই ধারাবাহিকতায় নবীগঞ্জের ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পাঁচতলা ভবন নির্মাণের ঘোষণা দিয়ে মন্ত্রী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘শিক্ষার মানোন্নয়নবিষয়ক আলোচনা সভা ও সংবর্ধনা’ অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

এম এ মান্নান আরো বলেন, ‘সিলেট বিভাগের উন্নয়নের জন্য আমার হাতে পাঁচশ কোটি টাকা আছে। এসব টাকার একটি অংশ জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে ব্যয় করা হয়েছে এবং বাকি টাকা বিভাগের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে ব্যয় করা হবে।’

এ সময় এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির জন্য একটি গাড়ি দেওয়ার আশ্বাস দিয়ে দেন।

পরিকল্পনামন্ত্রী ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আসার পর প্রশাসনের একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ দেয়। এর আগে তিনি বিদ্যালয়ে প্রতিষ্ঠিত ‘বঙ্গবন্ধু কর্নার’-এর উদ্বোধন করেন।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য দেওয়ান শাহ নওয়াজ মিলাদ গাজী, সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংসদ সদস্য জয়া সেনগুপ্ত, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মুহিবুর রাহমান মানিক, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ফজলুল হক চৌধুরী সেলিম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রাহমান মুকুল, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ।

ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও পাইলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মখলুছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (এএসপি, নবীগঞ্জ-বাহুবল সার্কেল) পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ বিন হাসান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান প্রমুখ।

সর্বাধিক পঠিত
  1. ৫ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
  2. ধামরাইয়ে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
  3. পূবালী ব্যাংকের লকারে রাখা গ্রাহকের ২০০ ভরি স্বর্ণ গায়েবের অভিযোগ
  4. বোতল কুড়িয়ে সংসার চালানো দম্পতির দায়িত্ব নিলেন যুবদলনেতা
  5. সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে হাসনাত আব্দুল্লাহর নিঃশর্ত দুঃখপ্রকাশ
  6.  সিদ্ধিরগঞ্জের তিন ভূমি কর্মকর্তাকে বদলি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x