Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:০০, ০৬ মার্চ ২০২৬
আপডেট: ০৫:০০, ০৬ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:০০, ০৬ মার্চ ২০২৬
আপডেট: ০৫:০০, ০৬ মার্চ ২০২৬
আরও খবর
স্কুল ভর্তিতে লটারি বাতিল
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করা হবে : শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রীদের সংবর্ধনা বন্ধ করতে হবে : শিক্ষামন্ত্রী
নারীর ক্ষমতায়নের ভিত্তি গড়েন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান
শিক্ষা খাতে সেবার গতি ও মান বৃদ্ধি করতে হবে : শিক্ষামন্ত্রী

জিয়াউর রহমান শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন : শিক্ষামন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:০০, ০৬ মার্চ ২০২৬
আপডেট: ০৫:০০, ০৬ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:০০, ০৬ মার্চ ২০২৬
আপডেট: ০৫:০০, ০৬ মার্চ ২০২৬
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন। ছবি: বাসস

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার প্রকৃত ভিত্তি স্থাপন করেছিলেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অল্প সময়ের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালেই শিক্ষকদের জন্য ৫০ শতাংশ বেতন চালু করেছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে অডিট ব্যবস্থার সূচনাও ছিল তার এক যুগান্তকারী পদক্ষেপ। তার এই দূরদর্শী উদ্যোগের মাধ্যমেই শিক্ষা প্রশাসনে শৃঙ্খলা ও জবাবদিহিতার একটি শক্ত ভিত তৈরি হয়। 

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, তারই সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের শিক্ষাখাত বাস্তবমুখী পরিকল্পনার মাধ্যমে আরও সামনে এগিয়ে যাবে।

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ ও জ্বালানি সংকটের কথা উল্লেখ করে মন্ত্রী সরকারি দপ্তরসমূহকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান। তিনি সরকারি নির্দেশনা অনুযায়ী অফিসিয়াল কাজে গাড়ি শেয়ারিং, বিদ্যুৎ ব্যবহারে সংযম এবং এয়ার কন্ডিশনারের (এসি) তাপমাত্রা নির্ধারিত মাত্রায় রাখার নির্দেশনার কথা উল্লেখ করেন। 

পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে ড. এহছানুল হক মিলন বলেন, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে এই অধিদপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করা শিক্ষা মন্ত্রণালয়ের অন্যতম পবিত্র দায়িত্ব। 

এসময় তিনি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগের কথা জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরির লক্ষ্যে স্কুল ও কলেজের জন্য একটি র‌্যাংকিং সিস্টেম চালু করা হবে। গুণগত মান, পরিচালনা ব্যবস্থা, শিক্ষার পরিবেশ এবং ফলাফলের সূচকের ভিত্তিতে এই র‌্যাংকিং নির্ধারণ করা হবে।

সভায় শিক্ষামন্ত্রী কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রত্যেকের বর্তমান কর্মকাণ্ড ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নিজস্ব মতামত লিখিত আকারে মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দেন। তিনি নিয়মিত অধিদপ্তর পরিদর্শন এবং কর্মকর্তাদের সাথে সরাসরি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানেরও আশ্বাস দিয়েছেন।

সভায় শিক্ষা মন্ত্রণালয় ও পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আ ন ম এহছানুল হক মিলন শিক্ষামন্ত্রী শিক্ষা ব্যবস্থা জিয়াউর রহমান

সংশ্লিষ্ট সংবাদ: আ ন ম এহছানুল হক মিলন

১৩ মার্চ ২০২৬
শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রীদের সংবর্ধনা বন্ধ করতে হবে : শিক্ষামন্ত্রী
০১ মার্চ ২০২৬
চলতি মাসেই নতুন কারিকুলাম কমিটি গঠন করতে হবে : শিক্ষামন্ত্রী
২০ ফেব্রুয়ারি ২০২৬
দুর্নীতিমুক্ত না থাকলে বদলি, শিক্ষামন্ত্রীর কড়া নির্দেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ১৭০ টাকার ব্রয়লার ২২০ টাকা, দেশি মুরগি ৭০০
  2. জামায়াত এমপির চাচাতো ভাইদের বিরোধে পুলিশের গাড়ি ভাঙচুর
  3. ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
  4. মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঝালকাঠিতে আগামীকাল অর্ধশত পরিবারে ঈদ
  5. সরকারি বাসভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
  6. ১১ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x