Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
২০:৫০, ০১ জানুয়ারি ২০২১
আপডেট: ২০:৫৩, ০১ জানুয়ারি ২০২১
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
২০:৫০, ০১ জানুয়ারি ২০২১
আপডেট: ২০:৫৩, ০১ জানুয়ারি ২০২১
আরও খবর
উপরে হাত তুলবো না নিচে নামাবো বুঝতে পারি নাই : সংসদে বিরোধী দলনেতা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন (সংশোধন) বিল পাস
সংরক্ষিত নারী আসনে প্রথমদিনে ৫২ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীর নির্বাচন বর্জন
সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

সরকারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেবে ছাত্রদল : এ্যানি

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
২০:৫০, ০১ জানুয়ারি ২০২১
আপডেট: ২০:৫৩, ০১ জানুয়ারি ২০২১
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
২০:৫০, ০১ জানুয়ারি ২০২১
আপডেট: ২০:৫৩, ০১ জানুয়ারি ২০২১
আজ শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বক্তব্য দেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : এনটিভি

৪২ বছরে ছাত্রদলের বহু ইতিহাস-ঐতিহ্য রয়েছে উল্লেখ করে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সব আন্দোলনে ছাত্রদল নেতৃত্ব দিয়েছে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধেও ছাত্রদলের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। স্বৈরাচারী সরকারবিরোধী আন্দোলনে নেতৃত্বে দেবে ছাত্রদল।’

আজ শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্যে এ্যানি এসব কথা বলেন।

জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের গোডাউন রোড এলাকায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাসভবন এলাকায় এ সভার আয়োজন করা হয়। এ সময় লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলসহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিল। নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হয়।

সভায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাঈন উদ্দিন হামিমের মৃত্যুতে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। আজ শুক্রবার বাদ আছর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ভৈরব গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, হারুনুর রশিদ বেপারী, সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, বিএনপির নেতা ফেরদৌস আহমেদ মানিক, সাবেক ছাত্রদলনেতা ফয়েজ আহমেদ, মাহবুব আলম মামুন, আবদুল্লাহ আল খালেদ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

১২ ফেব্রুয়ারি ২০২৬
লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ আটকের পর ছেড়ে দিয়েছেন আদালত
১৪ নভেম্বর ২০২৪
বিএনপিনেতা এ্যানির বিরুদ্ধে ৬টি মামলা বাতিল
১১ অক্টোবর ২০২৪
পূজা মণ্ডপে ইসলামি সংগীত : হিন্দু ধর্মে আঘাত, ইসলাম ধর্মের অবমাননা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. শেরপুর-৩ আসনে তিন গুণ ভোটে বিজয়ী বিএনপির রুবেল
  3. জিও ব্যাগ লুটের হিড়িক, তীর রক্ষা প্রকল্প ঝুঁকিতে
  4. এক বিয়েতে দুই কাবিন, কারাগারে কাজী
  5. বগুড়া-৬ উপনির্বাচনে বিজয়ী বিএনপির বাদশা
  6. শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x