সাভার ও আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
সাভার মডেল থানা। ছবি : এনটিভি
পৃথক সড়ক দুর্ঘটনায় সাভার ও আশুলিয়ায় তিনজন নিহত হয়েছে। আজ রোববার সকালে আশুলিয়ার নরসিহপুর,পল্লীবিদ্যুৎ ও সাভারের বনগাঁও ইউনিয়নে এই তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়,সকালে আশুলিয়ার নরসিহপুর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় ৪০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। অপরদিকে পল্লীবিদ্যুৎ এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় ৬৩ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হন। এদিকে সাভারের বনগাঁও ইউনিয়নের কোণ্ডা এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচ বছরের এক শিশু মারা যায়।
খবর পেয়ে পুলিশ গিয়ে তিনটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ বলছে,নিহত তিনজনের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

জাহিদুর রহমান