Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
মারুফ আহমেদ, সিলেট
১১:১০, ০৩ এপ্রিল ২০২২
আপডেট: ১১:১৬, ০৩ এপ্রিল ২০২২
মারুফ আহমেদ, সিলেট
১১:১০, ০৩ এপ্রিল ২০২২
আপডেট: ১১:১৬, ০৩ এপ্রিল ২০২২
আরও খবর
ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
দেশে আবারও ভূমিকম্প অনুভূত
দুই বিভাগে বৃষ্টির আভাস, দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ
জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভিডিও কলে প্রতিমন্ত্রীর নজরদারি

সিলেটের উপজেলা বিএনপিতে ফের জুতাপেটার ঘটনা

মারুফ আহমেদ, সিলেট
১১:১০, ০৩ এপ্রিল ২০২২
আপডেট: ১১:১৬, ০৩ এপ্রিল ২০২২
মারুফ আহমেদ, সিলেট
১১:১০, ০৩ এপ্রিল ২০২২
আপডেট: ১১:১৬, ০৩ এপ্রিল ২০২২
সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিলু মিয়াকে (বাঁয়ে) প্রকাশ্যে জুতাপেটা করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। ছবি : ভিডিও থেকে নেওয়া

সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপিতে ফের জুতাপেটার ঘটনা ঘটেছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিলু মিয়াকে জুতাপেটা করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক জেলা বিএনপির নেতা সুহেল আহমদ চৌধুরী। এর আগে ২০১৯ সালে একই উপজেলার সভাপতি জালাল উদ্দিনকে জুতাপেটা করেন তিনি।

গত শুক্রবার রাতে শহরের পুরান বাজারের কলেজ রোডে থানা মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে জানা যায়। ঘটনাকে কেন্দ্র করে লিলু মিয়া ও সুহেল চৌধুরী সমর্থক নেতাকর্মীদের মধ্যে যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। ভয়ে দিন কাটছে সাধারণ মানুষের।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জুতাপেটার ভিডিও ক্লিপে দেখা যায়, সুহেল আহমদ চৌধুরী বলছেন, ‘তারে উপজেলা বিএনপির সেক্রেটারি আমি বানাইছি। আমি নেতা বানাইছি। কিগু (কারা) তোরে চিনত? তুই আমার লগে বিরোধিতা করস। তুই মনে করস, জানাইয়ার (স্থানীয় গ্রাম) পুয়াইনতে তরে বাঁচাইলিবা।’

একটি ভিডিওতে দেখা যায়, সুহেল ঘটনাস্থলে উপস্থিত একজনকে লিলু মিয়াকে জুতা দিয়ে পেটানোর ভিডিও ধারণের নির্দেশ দিচ্ছেন। এরপর তিনি জুতাপেটা শুরু করেন।

কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ২০১৯ সালের ৬ নভেম্বর রাতে উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিনকে জুতাপেটা করেন সুহেল আহমদ চৌধুরী। সেদিন বিশ্বনাথ থানার বিপরীতে একটি মার্কেটের দ্বিতীয় তলায় ডেকে নিয়ে জালালকে জুতাপেটা করা হয়।

গতকালের ঘটনা সম্পর্কে জানতে বারবার চেষ্টা করা হলেও লিলু মিয়ার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। তিনি মুঠোফোনের কল রিসিভ করেননি।

উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার সহযোদ্ধা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া গতকাল রাত ৯টার দিকে বিশ্বনাথ থানা মসজিদের সামনে সুহেল চৌধুরীর হাতে লাঞ্ছিত হয়েছেন। তিনি (সুহেল) আমাদের দলের কেউ নয়। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন, ‘ওই রাতে জনৈক হেলপারের সঙ্গে ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় জড়ান লিলু মিয়া। বিষয়টি আমার দৃষ্টিগোচর হলে বাসমালিক সমিতির সভাপতি হিসেবে আমি তাঁকে নিবৃত করার চেষ্টা করি। এতে তিনি অপমানিত বোধ করে ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে হামলা-লুটপাটের অভিযোগ তুলছেন। যা আদৌ সত্য নয়।’

জানতে চাইলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সিলেট জুতাপেটা

সংশ্লিষ্ট সংবাদ: সিলেট

২৩ মার্চ ২০২৬
জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভিডিও কলে প্রতিমন্ত্রীর নজরদারি
১১ মার্চ ২০২৬
সিলেট নগরীকে আইপি ক্যামেরার আওতায় আনা হবে : বাণিজ্যমন্ত্রী
০১ মার্চ ২০২৬
সোমবার সিলেটের যেসব এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিস্ফোরণে উড়ে গেছে ফ্লাটের দরজা-জানালা, আহত ৩
  2. ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
  3. নতুন শ্রম বাজারের সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী
  4. অবৈধভাবে বালু উত্তোলন, ১১ জনের কারাদণ্ড
  5. প্রয়াত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
  6. দুর্ঘটনায় আহত ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x