Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মারুফ আহমেদ, সিলেট
২১:১৩, ৩০ জানুয়ারি ২০১৭
মারুফ আহমেদ, সিলেট
২১:১৩, ৩০ জানুয়ারি ২০১৭
আপডেট: ২১:১৩, ৩০ জানুয়ারি ২০১৭
আরও খবর
রমজান উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা
ভোরবেলা নেতাকর্মীদের নিয়ে রাস্তা পরিষ্কারে ঝাড়ু হাতে জামায়াত আমির
ব্যারিস্টার কায়সার কামাল মন্ত্রিসভায় শপথ নেওয়ায় মিষ্টি বিতরণ
মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মনোনয়ন বঞ্চিত হয়েও হাজি ইয়াছিন ৩ মন্ত্রণালয়ের মন্ত্রী

অস্ত্র উঁচিয়ে ছাত্রদলকে ধাওয়া দিল ছাত্রলীগ

মারুফ আহমেদ, সিলেট
২১:১৩, ৩০ জানুয়ারি ২০১৭
মারুফ আহমেদ, সিলেট
২১:১৩, ৩০ জানুয়ারি ২০১৭
আপডেট: ২১:১৩, ৩০ জানুয়ারি ২০১৭

সিলেটের টিলাগড়ে অবস্থিত মুরারি চাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের ঢুকতে দেননি ছাত্রলীগের নেতাকর্মীরা। তাঁরা পুলিশের সামনেই দা, রডসহ দেশীয় অস্ত্র উঁচিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেন। ছাত্রদলের ব্যানার ছিনিয়ে পুড়িয়ে ফেলেন। আজ সোমবার সকাল ১০টার দিকে এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে এমসি কলেজের পাশের সিলেট সরকারি কলেজে মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে এমসি কলেজ ছাত্রদলের সভাপতি বদরুল আজাদ রানার নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে এমসি কলেজ ক্যাম্পাসের দিকে রওনা হন। মিছিলটি এমসি কলেজের কাছাকাছি আসার পর এমসি কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেন। এতে উভয় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় পুলিশের সামনেই ছাত্রলীগের একদল কর্মী প্রকাশ্যে দা, রড, লাঠিসহ দেশীয় অস্ত্র উঁচিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস ছাড়া করেন। ছাত্রদলের ব্যানার ছিনিয়ে নিয়ে পুড়িয়ে ফেলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে শাহ পরাণ থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক বদরুল আজাদ রানা বলেন, ‘এমসি ও সরকারি কলেজের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আজ সকালে মিছিল বের করা হয়। মিছিলে ছাত্রলীগ ও পুলিশ মিলিত হয়ে আমাদের ওপর হামলা চালায়। এ সময় তিনজন আহত হন।’ তিনি অভিযোগ করে বলেন, ‘ঘটনার পর থেকে দলীয় নেতাকর্মী ও তাদের পরিবারকে হয়রানি করছে পুলিশ।’

সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাছিত রুম্মান বলেন, ‘সিলেট এমসি ও সরকারি কলেজে বর্তমানে ছাত্রলীগের কোনো কমিটি নেই। আজ কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়।’ 

হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে রুম্মান বলেন, কলেজে মিছিল করতে প্রশাসনের অনুমতি নেয়নি ছাত্রদল। সে জন্য পুলিশ তাদের বাধা দিয়েছে। শিক্ষাঙ্গনের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছাত্রলীগের নেতাকর্মীরা সব সময় সন্ত্রাসীদের প্রতিপক্ষ হিসেবে থাকবে বলে যোগ করেন তিনি।

এ বিষয়ে শাহ পরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাউকে আটকও করা হয়নি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

সর্বাধিক পঠিত
  1. প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন মামুন শিবলী
  2. প্রধানমন্ত্রীর একান্ত সচিব হলেন মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী
  3. ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ
  4. মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ১০ জন
  5. তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা
  6. ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x