সিরাজদিখানে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ছবি : এনটিভি
সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়নের দোসরপাড়া গ্রামে ইছামতি নদী থেকে এক অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় পুলিশ এ লাশটি উদ্ধার করে।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দুপুরে লাশটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় ফোন দিলে সিরাজদিখান থানার পুলিশ এসে তা উদ্ধার করে। পরবর্তীতে লাশটি ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান জানান, লাশটি দুই দিন আগের হতে পারে। ময়না তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না, কিভাবে হত্যা করা হয়েছে। লাশটি মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ