মাগুরায় ভেঙে পড়ল বেইলি ব্রিজ
তিনটি যানবাহনসহ আজ সোমবার মাগুরা-যশোর মহাসড়কের সীমাখালী চিত্রা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজ ভেঙে নিচে পড়ে গেছে। ছবি : এনটিভি
মাগুরা-যশোর মহাসড়কের সীমাখালী চিত্রা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজ ভেঙে তিনটি যানবাহনসহ নিচে পড়ে গেছে। এ ঘটনায় দুই সাইকেল আরোহী আহত হলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে ব্রিজটি ভেঙে পড়ায় মাগুরা-যশোর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম ও ফায়ার সার্ভিস কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে যশোরগামী পাথরবোঝাই দুটি ট্রাক ও মাগুরাগামী একটি কাভার্ড ভ্যান একই সঙ্গে ব্রিজের ওপর উঠলে ব্রিজটি ভেঙে পড়ে। এ ঘটনায় দুই সাইকেল আরোহী আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ধারণ ক্ষমতার অতিরিক্তি ওজনের যানবাহন এক সঙ্গে ব্রিজের ওপর ওঠায় তা ভেঙে গেছে বলে তাঁদের ধারণা।


শফিকুল ইসলাম শফিক, মাগুরা