Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সোহেল হাফিজ, বরগুনা
০০:৫৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৭
সোহেল হাফিজ, বরগুনা
০০:৫৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৭
আপডেট: ০০:৫৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৭
আরও খবর
মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের জন্য বিমানের সুসংবাদ
নারায়ণগঞ্জে আকস্মিক ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী
চালকরা ১৪ ঘণ্টা গাড়ি চালানোয় দুর্ঘটনা বাড়ছে : বিআরটিএ চেয়ারম্যান
ঈদের ছুটি বাড়ানোর দাবি যাত্রীকল্যাণ সমিতির
ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

ডিসি হলেন কনেপক্ষ, বরপক্ষে এসপি

সোহেল হাফিজ, বরগুনা
০০:৫৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৭
সোহেল হাফিজ, বরগুনা
০০:৫৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৭
আপডেট: ০০:৫৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৭
বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে বৃহস্পতিবার সকালে নতুন করে বিয়ে পড়ানো হয় নাসরিন ও আবুল কালামের। ছবি : এনটিভি

বিয়ের বয়স না হওয়ায় কাবিন ছাড়াই গোপনে বিয়ে। দুই বছর পর কনে প্রাপ্তবয়স্ক হলে কাবিনামানা দাবি করে কনেপক্ষ। তখন তাতে অস্বীকৃতি জানায় বরপক্ষ। অবশেষে পুলিশের নারী সহায়তা কেন্দ্র-জাগরণীতে মামলা করা হয়। সবশেষে পুলিশের উদ্যোগেই আবার আনুষ্ঠানিকভাবে বিয়ে হলো তাদের। ঘটনাটি বরগুনার।

বৃহস্পতিবার সকালে জাগরণীর উদ্যোগে এ বিয়ে অনুষ্ঠিত হয়। আর সেই বিয়েতে কনেপক্ষের হয়ে অতিথি হলেন বরগুনার জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম। আর বরপক্ষের অতিথি পুলিশ সুপার।

বর-কনের পরিবার ও আত্মীয়-স্বজনসহ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক চিত্তরঞ্জন শীল, খেলাঘর বরগুনার সাধারণ সম্পাদক মুশফিক আরিফ।

জাগরণীর সমন্বয়কারী উপপরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌস জানান, দুই বছর আগে সদর উপজেলার আয়লা পাতকাটা ইউনিয়নের সৈয়দ মুন্সির মেয়ে নাসরিন আক্তারের সঙ্গে বিয়ে হয় পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া গ্রামের মো. শাহজাহান বয়াতীর ছেলে আবুল কালামের। তখন কনে নাসরিনের বিয়ের বয়স না হলেও মৌলভী ডেকে গোপনে বিয়ে পড়ানো হয়। এ বিয়েতে কোনো কাজি কাবিন লিখতে রাজি না হওয়ায় বিয়ের নিবন্ধন হয়নি। পরে কনে নাসরিন আক্তারের বয়স ১৮ পূর্ণ হলে ছেলেপক্ষের কাছে কাবিন দাবি করে কনেপক্ষ। আর তখনই বাধে বিপত্তি। দুইপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।

এসআই জান্নাতুল ফেরদৌস আরো জানান, সেই বিরোধের জের ধরে একসময় নির্যাতনের শিকার হন কনে নাসরিন আক্তার। প্রায় সাত মাস ধরে নাসরিন আক্তারের কোনো খোঁজ খবর নেয়নি বরপক্ষ। এ অবস্থায় নাসরিন আক্তার বরগুনা জেলা পুলিশ পরিচালিত জাগরণী নারী সহায়তা কেন্দ্রে অভিযোগ করেন। পরে পুলিশ সুপার বিজয় বসাকের মধ্যস্থতায় উভয় পক্ষকে নিয়ে আলোচনা হয়। আলাপ-আলোচনার পর এক পর্যায়ে দুই লাখ টাকা দেনমোহরে নাসরিনকে ঘরে তুলে নিতে রাজি হয় বরপক্ষ। এরপর জাগরণী নারী সহায়তা কেন্দ্রের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ে তাদের বিয়ের আয়োজন করা হয়। সকালে নবদম্পতির সুখী-সমৃদ্ধ জীবন কামনা করে দোয়া পরিচালনা করেন কাজী সাইদুর রহমান।

আইনী সুবিধা বঞ্চিত দরিদ্র নারীদের সহায়তায় বরগুনার পুলিশ সুপার বিজয় বসাকের উদ্যোগে ২০১৬ সালের অক্টোবরে চালু করা হয় নারী সহায়তা কেন্দ্র-জাগরণী। শুরু থেকে এ পর্যন্ত পারিবারিক নির্যাতনের শিকার ৬০ জন দরিদ্র নারী এ কেন্দ্রের শরাণাপন্ন হয়েছেন। এরই মধ্যে জাগরণীর পরামর্শ ও সহায়তা নিয়ে নিজেদের সংসারে ফিরে গেছেন ৩৭ জন নির্যাতিত নারী। তাদের প্রত্যেকেই নিজ নিজ সংসারে স্বামী সংসার নিয়ে ভাল আছেন বলে খোঁজ নিয়ে জানা গেছে।

সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত
  2. দুই ঘণ্টা পর অবরুদ্ধ এমপিকে উদ্ধার
  3. গলা কেটে শিশু হত্যার মূল আসামি গ্রেপ্তার
  4. কড়াইল বস্তি থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ
  5. শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দেওয়া হবে : দুলু
  6. পাঠ্যপুস্তক পরিমার্জন ও কারিকুলাম প্রণয়ন করবে সরকার : শিক্ষামন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x