কদমতলীতে ছুরিকাঘাতে শ্রমিক নিহত
রাজধানীর কদমতলীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত শ্রমিক মারা গেছেন। তাঁর নাম মামুন (২০)। আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত মামুনের (২০) বাসা ৩০৩/১ জুরাইন কমিশনার গলি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মোজাম্মেল হক বলেন, জুরাইন কমিশনার গলির একটি ঢালাইকারখানাতে কাজ করতেন মামুন। গতকাল সোমবার রাত ১০টার দিকে বাসায় ফিরছিলেন। কদমতলী থানার আদর্শ সড়ক নামক জায়গায় দুই-তিনজন ছিনতাইকারী তাঁকে ছুকিকাঘাত করে মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে রাতেই বাড়ি নিয়ে যায় পরিবারের লোকজন। কিন্তু অবস্থার অবনতি হলে আজ আবারও হাসপাতালে আনার পর সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক