Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
নাসির আহমেদ, গাজীপুর
২২:৪৫, ০৬ মার্চ ২০১৭
নাসির আহমেদ, গাজীপুর
২২:৪৫, ০৬ মার্চ ২০১৭
আপডেট: ২২:৪৫, ০৬ মার্চ ২০১৭
আরও খবর
মুফতি হান্নানকে বহনকারী প্রিজনভ্যানে বোমা হামলা

১০ হাজার টাকায় মুফতি হান্নানের প্রিজনভ্যানে বোমা!

নাসির আহমেদ, গাজীপুর
২২:৪৫, ০৬ মার্চ ২০১৭
নাসির আহমেদ, গাজীপুর
২২:৪৫, ০৬ মার্চ ২০১৭
আপডেট: ২২:৪৫, ০৬ মার্চ ২০১৭
গাজীপুরে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মুফতি আবদুল হান্নান ও তাঁর সহযোগীদের বহনকারী প্রিজনভ্যানে বোমা হামলা চালানোর অভিযোগে আটক মোস্তফা কামাল। ছবি : এনটিভি

মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে গাজীপুরে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মুফতি আবদুল হান্নান ও তাঁর সহযোগীদের বহনকারী প্রিজনভ্যানে বোমা হামলা চালানো হয়। ঘটনার পর পর আটক যুবক মোস্তফা কামাল সাংবাদিক ও পুলিশের কাছে এই কথা স্বীকার করেছেন। 

আজ সোমবার বিকেলে কাশিমপুর কারাগারে নেওয়ার পথে গাজীপুরের টঙ্গীর কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মুফতি হান্নান ও তাঁর সহযোগীদের বহনকারী প্রিজনভ্যানে বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মোস্তফা কামালকে আটক করে পুলিশ। তাঁর বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পাগলী গ্রামে।

পুলিশের হাতে আটক হওয়ার পর মোস্তফা কামাল বলেন, ‘আমাকে ১০ হাজার টাকা দিয়েছে। তাঁরা আমাকে ব্যাগে একটা লাল টেপ পেঁচানো বোমা আর একটি বোতল দিয়েছে। বলেছে পুলিশের গাড়িতে বোমা মারার জন্য।’

পুলিশ জানিয়েছে, ওই যুবকের কাছ থেকে হাতবোমা, পাঁচটি ককটেল, দুটি পেট্রলবোমা, দুটি চাপাতিসহ বেশকিছু বিস্ফোরক ও টাকা উদ্ধার করা হয়েছে। 

গাজীপুর ট্রাফিক বিভাগের পরিদর্শক মো. হাফিজুল ইসলাম জানান, সোমবার বিকেলে পুলিশের একটি দল নিয়ে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের  টঙ্গীর কলেজ গেট এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় ঢাকার আদালত থেকে পুলিশের প্রহরায় প্রিজনভ্যানে করে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। একজন পরিদর্শকের নেতৃত্বে পাঁচ পুলিশ সদস্যের একটি পিকআপ ভ্যান ওই প্রিজনভ্যানটিকে নিরাপত্তা দিচ্ছিল।

বিকেল সাড়ে ৫টার দিকে প্রিজন ভ্যানটি ওই এলাকায় পৌঁছালে মুফতি হান্নানকে ছিনিয়ে নিতে দুর্বৃত্তরা ভ্যান লক্ষ্য করে পরপর কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বোমা বিস্ফোরিত হয়। অপর একটি বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে পুলিশের পিকআপের এক কনস্টেবলের গায়ে লাগে। এ সময় ট্রাফিক পুলিশ ধাওয়া করে এক যুবককে দুটি ব্যাগসহ আটক করে। তবে অন্যরা পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

মুফতি হান্নান
সর্বাধিক পঠিত
  1. ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের সাক্ষাৎ
  2. সরকার সামনের চাকা হলে বিরোধী দল পেছনের চাকা : জামায়াত আমির
  3. মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের বিমানবন্দরে না আসার অনুরোধ
  4. আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে : প্রধানমন্ত্রী
  5. স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ
  6. মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত করল বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x