ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের সাক্ষাৎ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিদায়কালে আজ শনিবার তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল। ছবি : এনটিভি
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ৩টায় রাজধানীর মিন্টো রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সাবেক প্রধান উপদেষ্টার বিদায়কালে তাঁর সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক।

নিজস্ব প্রতিবেদক