Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
এনটিভি অনলাইন ডেস্ক
০০:৩০, ০১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০০:৩০, ০১ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০০:৩০, ০১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০০:৩০, ০১ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বিএনপি নেতা মকবুল হত্যা মামলায় সাবেক এমপি সেলিম-মহিউদ্দিন গ্রেপ্তার
জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার মূল উৎস : প্রধানমন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
পরিচ্ছন্ন নগর গড়তে ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি

এনটিভি অনলাইন ডেস্ক
০০:৩০, ০১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০০:৩০, ০১ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০০:৩০, ০১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০০:৩০, ০১ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল ১ সেপ্টেম্বর। ১৯৭৮ সালের এই ঐতিহাসিক দিনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিশেষ বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাণীতে তিনি আজকের দিনটিকে বাংলাদেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার বলে অভিহিত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে স্মরণ করিয়ে দেন যে, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি একদলীয় 'বাকশাল' প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের বাকস্বাধীনতা ও গণতন্ত্র রুদ্ধ করা হয়েছিল। পরবর্তীতে দায়িত্ব গ্রহণ করে জিয়াউর রহমান নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর অধিকার ফিরিয়ে দিয়ে বহুমাত্রিক গণতন্ত্রের সূচনা করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া তার সম্মোহনী নেতৃত্ব দিয়ে বিএনপিকে দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছিলেন। একই সঙ্গে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গকারী ও আহত সকল নেতাকর্মীর অবদানকেও তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন।

বাণীতে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। দেশের জনগণের কাছে শতভাগ জবাবদিহিমূলক ও জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই এই ভালোবাসার প্রতিদান দিতে বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে চলছে। জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস মন্তব্য করে তিনি দেশমাতৃকার সেবায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এদিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন। সূচি অনুযায়ী, আগামীকাল ১ সেপ্টেম্বর সকাল ৬টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিবসহ শীর্ষ নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।

ঘোষিত অন্যান্য কর্মসূচির মধ্যে আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে বিশেষ পোস্টার প্রকাশের পাশাপাশি দেশজুড়ে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মৎস্য অবমুক্তকরণে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্বে থাকবেন দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। এ ছাড়া সারা দেশে জেলা, মহানগর ও সকল ইউনিটে সুবিধাজনক সময়ে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে।

বিএনপি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী তারেক রহমান কর্মসূচি শহীদ জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া

সংশ্লিষ্ট সংবাদ: বিএনপি

০ সেকেন্ড আগে
৪৯ বছরে পা রাখল বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনও দলের পথনির্দেশক
৪ ঘন্টা আগে
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
৩১ আগস্ট ২০২৬
বিএনপি নেতা মকবুল হত্যা মামলায় সাবেক এমপি সেলিম-মহিউদ্দিন গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আইফোন কিনতে সন্তান বিক্রি করা সেই বাবা আটক, শিশু উদ্ধার
  2. গেন্ডারিয়ায় এলোপাতাড়ি গুলিতে নারীসহ আহত ৩, উদ্ধার ১৪ গুলির খোসা
  3. পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে লাথি, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল
  4. আগামী বছর দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে : ববি হাজ্জাজ
  5. খুলনায় অসুস্থ শিক্ষার্থীর পাশে ডা. জুবাইদা রহমান, গঠন হচ্ছে মেডিকেল বোর্ড
  6. শটগান, বন্দুক ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x