পাচারের শিকার ৪৭ বাংলাদেশি ফিরলেন
ফাইল ছবি
সমুদ্রে উদ্ধার ৪৭ বাংলাদেশির একটি দল আজ সন্ধ্যায় থাইল্যান্ড থেকে দেশে ফিরে এসেছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ বিমানের বিজি-০৮৯ ফ্লাইটে তাঁরা রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
ফিরে আসা ৪৭ জনের মধ্যে ১০ জন যশোরের, সিরাজগঞ্জ ও সুনামগঞ্জের নয়জন করে, ছয়জনের বাড়ি ঝিনাইদহে। এ ছাড়া নরসিংদী, ময়মনসিংহ, মেহেরপুর ও কক্সবাজারের দুইজন করে রয়েছেন ওই দলে। বাকিদের বাড়ি মাদারীপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, বগুড়া ও ফরিদপুরে।
থাইল্যান্ড থেকে এদের দেশে ফেরত আনার ব্যাপারে যাবতীয় খরচ সরকারই বহন করেছে।

অনলাইন ডেস্ক