চাঁপাইনবাবগঞ্জে পৌর মেয়র জামায়াত নেতা কারাগারে
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র জামায়াতে ইসলামীর নেতা নজরুল ইসলামকে (বাঁয়ে) বিস্ফোরক মামলায় আজ রোববার কারাগারে পাঠানো হয়। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র জামায়াতে ইসলামীর নেতা নেতা নজরুল ইসলামকে একটি বিস্ফোরক মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ রোববার চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ এনামুল বারী এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জোবদুল হক জানান, সদর উপজেলার চামাগ্রামে ২০১৬ সালে একটি বিস্ফোরক উদ্ধারের মামলায় গত ৫ এপ্রিল অভিযোগ গঠন করা হয়। ওই দিনে আসামি পৌর মেয়র নজরুল ইসলাম আদালতে উপস্থিত না হলে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এই মামলায় পৌর মেয়র নজরুল আজ রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ