নিম্নচাপ, সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। এটি আরো ঘনীভূত হতে পারে। চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অফিসের বিশেষ বার্তায় বলা হয়, আজ বেলা ১২টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দরের পশ্চিমদিকে ৭৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে পশ্চিম দিকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মংলা বন্দর থেকে ৫৯৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, পায়রা সমুদ্রবন্দর থেকে ৬১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল।
লঘুচাপটি কেন্দ্রে বাতাসের গতি ঘণ্টায় ৪৪ কিলোমিটার। বর্তমানের এর গতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত।
আবহাওয়ার বার্তায় উত্তর উপকূলের সব মাছধরা ট্রলার ও নৌযানকে পরবর্তী বার্তা না দেওয়া পর্যন্ত তিন নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, চট্টগ্রাম, বরিশাল এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

অনলাইন ডেস্ক