শিশু ফাহাদ হত্যা : তিনজনের যাবজ্জীবন
শিশু সালমান ফাহাদ (১১) হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন আবদুর রাজ্জাক ওরফে বাহার, জাহিদ হোসেন ও ফাতেমা। তাঁদের মধ্যে রাজ্জাক ও ফাতেমা ভাইবোন।
২০১৩ সালে ২৮ জুলাই আসামিরা জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে সালমানকে ছুরিকাঘাতে হত্যা করেন। এ ঘটনায় সালমানের বাবা কামরুজ্জামান বাদী হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন।
শিশু সালমান ঢাকার সাভার উপজেলার রাজাসন এলাকার সার্দ মেমোরিয়াল বিদ্যা নিকেতনের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

নিজস্ব সংবাদদাতা