Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মিজানুর রহমান, ঝিনাইদহ
১২:২৪, ১৭ মে ২০১৭
আপডেট: ১২:২৭, ১৭ মে ২০১৭
মিজানুর রহমান, ঝিনাইদহ
১২:২৪, ১৭ মে ২০১৭
আপডেট: ১২:২৭, ১৭ মে ২০১৭
আরও খবর
ঝিনাইদহে সকাল থেকে ফের অভিযান
দুই বাড়িতে বিস্ফোরক পুঁতে রাখা রয়েছে : র‍্যাব
ঝিনাইদহে দুটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

ঝিনাইদহের অভিযান শেষ

মিজানুর রহমান, ঝিনাইদহ
১২:২৪, ১৭ মে ২০১৭
আপডেট: ১২:২৭, ১৭ মে ২০১৭
মিজানুর রহমান, ঝিনাইদহ
১২:২৪, ১৭ মে ২০১৭
আপডেট: ১২:২৭, ১৭ মে ২০১৭

ঝিনাইদহ সদরের চুয়াডাঙ্গা গ্রামে ‘জঙ্গি আস্তানা’য় অভিযান সমাপ্ত ঘোষণা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি ওই এলাকায় জারি করা ১৪৪ ধারাও উঠিয়ে নেওয়া হয়েছে। 

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযানের সমাপ্তি ঘোষণা করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার রফিকুল ইসলাম।

গতকাল মঙ্গলবার রাতের বিরতির পর আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ শুরু করেন।

সাড়ে ১১টার দিকে র‍্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, সেখান থেকে নতুন করে কোনো কিছু পাওয়া যায়নি।

গতকালের উদ্ধার হওয়া দুটি সুইসাইডাল ভেস্ট নিষ্ক্রিয় করা হয়েছে। ঝিনাইদহ র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অভিযানে বিস্তারিত জানানো হবে। 

এ সময় ঘটনাস্থলে আরো উপস্থিত আছেন র‍্যাবের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ, র‍্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার রফিকুল ইসলাম, র‍্যাব ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক মেজর মনির আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

গতকাল মঙ্গলবার সকাল থেকে চুয়াডাঙ্গা গ্রামের দুটি বাড়ি ঘিরে রাখে র‍্যাব। ধারণা করা হচ্ছিল, এ দুটি বাড়িতে বিস্ফোরক পুঁতে রাখা হয়েছে। পরে একটি বাড়ির বাঁশবাগান থেকে দুটি সুইসাইডাল ভেস্ট (বোমাসহ কোমরে বাঁধার জন্য বেল্ট) উদ্ধারের কথা জানায় র‍্যাব।

চুয়াডাঙ্গা গ্রামের এ দুটি বাড়ির মালিক সেলিম ও তাঁর চাচাতো ভাই প্রান্ত। এ দুজনকেই সন্দেহ পুলিশের। সেলিম চুয়াডাঙ্গায় নিহত ‘জঙ্গি’ তুহিনের ভাই।

র‍্যাবের পক্ষ থেকে আরো বলা হয়েছে, ঝিনাইদহে জঙ্গি আবদুল্লাহ ও তুহিন নিহত হওয়ার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী এ বাড়ি দুটির ওপর নজর রাখছিল। 

গতকাল সন্ধ্যা ৬টার পর অভিযান স্থগিত করা হয়। রাতে সেখানে শক্তি বৃদ্ধি করে আইনশৃঙ্খলা বাহিনী। আজ সকালে অভিযান শুরুর পর বাড়ি দুটির আশপাশে কাউকে ভিড়তে দেওয়া হয়নি। 

সকাল ১০টার দিকে র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ গণমাধ্যমকে জানান, আজকের অভিযানে র‍্যাবের কমান্ডোরা রয়েছেন। এখন পর্যন্ত নতুন করে কিছু পাওয়া যায়নি। গতকালকে পাওয়া দুটি সুইসাইডাল ভেস্ট নিষ্ক্রিয়করণের কাজ চলছে। 

জঙ্গি
সর্বাধিক পঠিত
  1. ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
  2. সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে : প্রধানমন্ত্রী
  3. মৌলভীবাজারে বন্যার্তদের পাশে পুলিশ
  4. ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ
  5. শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  6. চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনায় যা বললেন জামায়াত আমির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x