Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আবু হোসাইন সুমন, মোংলা
১৩:১৫, ১৪ জুলাই ২০২৬
আপডেট: ১৬:৫৭, ১৪ জুলাই ২০২৬
আবু হোসাইন সুমন, মোংলা
১৩:১৫, ১৪ জুলাই ২০২৬
আপডেট: ১৬:৫৭, ১৪ জুলাই ২০২৬
আরও খবর
মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ সড়কে, আদালতে যা বললেন মা
মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন বাবা-মা
কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে হত্যাচেষ্টার পর থানায় স্বামীর আত্মসমর্পণ
সুন্দরবনে ‘দুলাভাই’ বাহিনীর সঙ্গে কোস্টগার্ডের বন্দুক যুদ্ধ, নিহত ১
রাতভর গোলাগুলিতে দুলাভাই বাহিনীর প্রধান আহত

‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

আবু হোসাইন সুমন, মোংলা
১৩:১৫, ১৪ জুলাই ২০২৬
আপডেট: ১৬:৫৭, ১৪ জুলাই ২০২৬
আবু হোসাইন সুমন, মোংলা
১৩:১৫, ১৪ জুলাই ২০২৬
আপডেট: ১৬:৫৭, ১৪ জুলাই ২০২৬
কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানের মুখে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ জন সক্রিয় সদস্য আত্মসমর্পণ করেছেন। ছবি : এনটিভি অনলাইন

কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানের মুখে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ জন সক্রিয় সদস্য আত্মসমর্পণ করেছেন। গতকাল সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবনের চরপুটিয়া খাল এলাকায় তারা কোস্ট গার্ডের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। এ সময় দস্যুদের কাছ থেকে ২২টি আগ্নেয়াস্ত্র, ৩৪০ রাউন্ড তাজা কার্তুজ ও ৫৫ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক খুদে বার্তায় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, সুন্দরবনে বনদস্যু নির্মূল ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। কোস্ট গার্ডের এমন সাঁড়াশি অভিযানের মুখে সুন্দরবনের সক্রিয় দস্যু বাহিনীগুলো কোণঠাসা হয়ে পড়েছে। এর আগে ‘ছোট সুমন’ বাহিনীর সাত সদস্য এবং ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণ করেন। এরই ধারাবাহিকতায় এবার ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ তার দলের ২৭ সদস্য কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করলেন।

আত্মসমর্পণকালে দস্যুরা ৩টি বিদেশি বন্দুক, ১টি এইট শুটার, ১টি ফোর শুটার, ৫টি দেশীয় একনলা বন্দুক, ১৫টি দেশীয় পাইপগান, ২টি চায়না পাইপগানসহ ৩৪০ রাউন্ড তাজা কার্তুজ ও ৫৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জমা দেন।

আত্মসমর্পণকারী দস্যুদের মধ্যে খুলনা জেলার দাকোপ, কয়রা ও বটিয়াঘাটা থানার বাসিন্দারা হলেন- বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখ (৪৫), মুজাহিদ গাজী (২৭), বিল্লাল শেখ (৩৫), জাহিদ হাসান (২৮), সুমন ঢালী (৩০), এরশাদ শিকারী (৪২), ওয়াহিদুজ্জামান (৩০), আইউব শেখ (৪২), রাফসান ঢালী (৩০), পারভেজ শেখ (২৭), কামরুল শেখ (২৫), জহুরুল গাজী (৩৮), সিরাজুল তরফদার (৩৮), আমিনুল ইসলাম (৪০), আসাদুল ইসলাম (৪২), বাবুল শেখ (৪৫), শাজাহান শেখ (৪২) ও হেলাল (৩৮)।

এছাড়া বাগেরহাট জেলার রামপাল, ফকিরহাট, কচুয়া, মোড়লগঞ্জ ও শরণখোলা থানার বাসিন্দা হলেন- আকরাম শেখ (৪৫), নুরুল ইজারদার (৫০), হাসান শেখ (২৭), কামরুল শেখ (২৮), জিয়া শেখ (৩৮), কবির সুলতান (৫৫), কাইয়ুম জমাদ্দার (৪০) ও শরিফুল ইসলাম বয়াতি (২১)। পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বাসিন্দা হলেন- মো. জয়নাল আবেদীন (৩৮)।

কোস্ট গার্ড আরও জানায়, বিশেষ অভিযানে এ পর্যন্ত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ৪৫ জন বনদস্যুকে আটক করা হয়েছে। একই সঙ্গে দস্যুদের জিম্মিদশা থেকে ৪২ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে আত্মসমর্পণকারী ব্যক্তিদের পুনর্বাসন ও জব্দ করা অস্ত্রসহ তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

খুলনা বনদস্যু আত্মসমর্পণ সুন্দরবন

সংশ্লিষ্ট সংবাদ: খুলনা

২৪ জুন ২০২৬
কয়রায় হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের পিচ
২১ জুন ২০২৬
খুলনার গুচ্ছগ্রামে ক্ষতিগ্রস্তরা প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন
১৯ জুন ২০২৬
খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার, প্রস্তুতি সম্পন্ন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
  2. সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে : প্রধানমন্ত্রী
  3. মৌলভীবাজারে বন্যার্তদের পাশে পুলিশ
  4. ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ
  5. শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  6. চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনায় যা বললেন জামায়াত আমির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x