Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৬:৪০, ১০ জুলাই ২০২৬
আপডেট: ১৬:৪৩, ১০ জুলাই ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৬:৪০, ১০ জুলাই ২০২৬
আপডেট: ১৬:৪৩, ১০ জুলাই ২০২৬
আরও খবর
সরকার সব ধর্মের মানুষের নিরাপত্তায় সর্বোচ্চ সচেষ্ট : কৃষিমন্ত্রী
সৌদি আরবে মেশিনে কাটা পড়ে বাংলাদেশি যুবক নিহত
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি আবু, সাধারণ সম্পাদক টিপু
কুমিল্লায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
মাইক্রোবাস থেকে আড়াই মণ গাঁজাসহ আটক দুই

কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে হত্যাচেষ্টার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

মাহফুজ নান্টু, কুমিল্লা
১৬:৪০, ১০ জুলাই ২০২৬
আপডেট: ১৬:৪৩, ১০ জুলাই ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৬:৪০, ১০ জুলাই ২০২৬
আপডেট: ১৬:৪৩, ১০ জুলাই ২০২৬

কুমিল্লার বুড়িচং উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বটি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন মোহাম্মদ কাজল (২৮) নামে এক যুবক। তবে গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে গেছেন তার স্ত্রী ইভা আক্তার। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শুক্রবার (১০ জুলাই) ভোররাতে উপজেলার জিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কাজল বুড়িচং উপজেলার বলরামপুর গ্রামের মো. আব্দুল হান্নানের ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে জিয়াপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ইভা আক্তার স্থানীয় একটি কারখানায় কর্মরত।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, ভোর সাড়ে ৪টার দিকে কাজল থানায় এসে দাবি করেন, তিনি তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন। একই সময়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, ইভা তখনও জীবিত, তবে তার গলায় গভীর ক্ষত রয়েছে। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাড়ির মালিক জহিরুল ইসলাম জানান, ভোরে কাজল এসে বলেন, তিনি তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন। এরপর তিনি বাড়ি থেকে চলে যান। পরে পরিবারের সদস্যরা ঘরে ঢুকে ইভাকে রক্তাক্ত অবস্থায় জীবিত দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন করেন এবং হাসপাতালে পাঠান।

আহত ইভার বড় বোন নিপা আক্তার অভিযোগ করেন, বিয়ের পর থেকেই কাজল যৌতুকের টাকার জন্য তার বোনকে নিয়মিত নির্যাতন করতেন। বিদেশে যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে এক লাখ টাকা এনে দেওয়ার জন্য ঘটনার আগের দিনও তাকে মারধর করা হয়। টাকা দিতে না পারায় পরিকল্পিতভাবে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। ঘটনার দৃষ্টান্তমূলক বিচারও দাবি করেছেন পরিবারের সদস্যরা।

ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, অভিযুক্ত কাজল পুলিশ হেফাজতে রয়েছে। ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা গলা কেটে হত্যা স্ত্রীকে হত্যা থানা আত্মসমর্পণ

সংশ্লিষ্ট সংবাদ: কুমিল্লা

১১ ঘন্টা আগে
সৌদি আরবে মেশিনে কাটা পড়ে বাংলাদেশি যুবক নিহত
১৫ জুলাই ২০২৬
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি আবু, সাধারণ সম্পাদক টিপু
১৫ জুলাই ২০২৬
কুমিল্লায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কিশোরগঞ্জে বিএনপিনেতাকে কুপিয়ে হত্যা, আটক ১
  2. দুর্নীতিতে জড়িত কাউকেই ছাড় দেওয়া উচিত নয় : জামায়াত আমির
  3. বিয়ের ৫ দিনের মাথায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  4. বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক
  5. এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ
  6. শহীদদের রক্ত কখনও বৃথা যেতে পারে না : প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x