Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
০৬:৪২, ০২ জুলাই ২০১৫
আপডেট: ১২:৫৪, ০২ জুলাই ২০১৫
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
০৬:৪২, ০২ জুলাই ২০১৫
আপডেট: ১২:৫৪, ০২ জুলাই ২০১৫
আরও খবর
মেহেরপুরে এনসিপি নেতাদের ছবি সংবলিত কুশপুত্তলিকা উদ্ধার, পদযাত্রার আগে রহস্য ঘনীভূত
আইনজীবী হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন
কুমিল্লা সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
নওগাঁয় ছয় ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীসহ চার জনের মরদেহ উদ্ধার
এক দশক পর আজ চট্টগ্রামে চায়না ইকোনমিক জোনের যাত্রা শুরু
বন্যায় ক্ষতিগ্রস্ত সাত হাজার টিউবওয়েল

বান্দরবানে বিশুদ্ধ পানির তীব্র সংকট

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
০৬:৪২, ০২ জুলাই ২০১৫
আপডেট: ১২:৫৪, ০২ জুলাই ২০১৫
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
০৬:৪২, ০২ জুলাই ২০১৫
আপডেট: ১২:৫৪, ০২ জুলাই ২০১৫

বান্দরবানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও মানুষের দুর্ভোগ কমেনি। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট সৃষ্টি হয়েছে। দূষিত পানি পান করায় ডায়রিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী।

জনস্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলার লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, সদরসহ সাত উপজেলায় বন্যা ও পাহাড়ধসে প্রায় সাড়ে চার হাজার টিউবওয়েল এবং তিন হাজার রিংওয়েল ময়লা পানিতে তলিয়ে যায়। এ ছাড়া থানচি, রুমা এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় জিএসএফ পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের সংযোগ বিচ্ছিন্ন হয়ে তিনটি উপজেলা জিএসএস প্রকল্পে ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা শহরের পৌর পানি সরবরাহ লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি সরবরাহ ব্যবস্থা পুরো ভেঙে পড়ায় এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট সৃষ্টি হয়েছে।

জেলা জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, বন্যা ও পাহাড়ধসে বান্দরবানে প্রায় ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার সাতটি উপজেলা এবং শহরের পানি সরবরাহ প্রকল্পের ব্যাপক ক্ষতি হয়েছে। এ কারণে পানি সরবরাহে সমস্যা হচ্ছে। ত্রুটিপূর্ণ সব লাইন এবং টিওবওয়েল ও রিংওয়েলগুলো মেরামতের মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থা সচলের প্রচেষ্টা চলছে।

জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের বিশুদ্ধ পানির সংকট নিরসনে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে। পানিবাহিত রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম কাজ করছে।

গত জুনে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানে বন্যা দেখা দেয়। বন্যায় জেলায় প্রায় ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সরকারিভাবে দুর্গতদের সাহায্যে ১০ লাখ টাকা এবং ১৫০ টন চাল বরাদ্দ দেওয়া হয়।

সর্বাধিক পঠিত
  1. আগামী ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়
  2. কাঁচামরিচের ঝালে নাকাল ক্রেতাসাধারণ
  3. জেলেবেশী সাংবাদিকের কাছ থেকে নৌপুলিশের চাঁদা গ্রহণ
  4. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. একরাম হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল
  6. জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুনের লোমহর্ষক বর্ণনা দিলেন সাক্ষী সাজ্জাদুল  

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x