বুড়িগঙ্গায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধার
ছবি : এনটিভি
বুড়িগঙ্গা নদীতে গতকাল সোমবার রাতে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ট্রলারটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কারো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।
কেরানীগঞ্জ দক্ষিণ থানার উপপরিদর্শক দুলাল চন্দ্র এনটিভি অনলাইনকে ট্রলার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত রাত ১২টার দিকে সদরঘাটের ওয়াইজঘাট থেকে কেরানীগঞ্জের আগানগর ঘাটে যাওয়ার পথে ডুবে যায় যাত্রীবোঝাই ট্রলারটি। পরে রাত থেকেই সেটি উদ্ধারে অভিযান চালানো হয়। ট্রলারটিতে কতজন যাত্রী ছিল, সে বিষয়ে সঠিক কোনো তথ্য দিতে পারেনি পুলিশ ও উদ্ধারকারী দল।
তবে ট্রলারটি ডুবে যাওয়ার পর ২০-৩০ জন যাত্রী সাঁতরে তীরে উঠে এসেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

দেলোয়ার হোসেন, কেরানীগঞ্জ