বিএনপি নেতা খোকন কারামুক্ত
ঢাকার কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে মুক্তি পান বিএনপি নেতা খায়রুল কবির খোকন। ছবি : এনটিভি
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে মুক্তি পান তিনি।
গত ৪ মে থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন খোকন। সম্প্রতি আদালতে ২৭টি মামলায় জামিন পান তিনি।
মুক্তির সময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট শিরিন সুলতানাসহ তাঁর নির্বাচনী এলাকার নেতারা। মুক্তি পাওয়ার পর তাঁকে স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করেন।

দেলোয়ার হোসেন, কেরানীগঞ্জ