Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
০০:৫০, ০৪ জুন ২০২৬
আপডেট: ০০:৫২, ০৪ জুন ২০২৬
মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
০০:৫০, ০৪ জুন ২০২৬
আপডেট: ০০:৫২, ০৪ জুন ২০২৬
আরও খবর
মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখা মরদেহ উদ্ধার
করতোয়ায় নিখোঁজের দুদিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১২ জেলেকে কারাদণ্ড
সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, ভালো নেই বরগুনার জেলেরা
কক্সবাজার সমুদ্রে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ভেসে এলো পর্যটকের মরদেহ

জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার

মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
০০:৫০, ০৪ জুন ২০২৬
আপডেট: ০০:৫২, ০৪ জুন ২০২৬
মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
০০:৫০, ০৪ জুন ২০২৬
আপডেট: ০০:৫২, ০৪ জুন ২০২৬
বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে বুধবার বিকেলে এক নারী ও তার দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : এনটিভি

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক নারী ও তার দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী ওই ডাকবাংলোতে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (৩ জুন) বিকেল ৪টার দিকে বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোর তৃতীয় তলার ৩ ও ৪ নম্বর রুম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলো—বরগুনা পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি এলাকার বাসিন্দা দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী ইতি রানী (৩৪), তার বড় মেয়ে আরাধ্য বিশ্বাস (১২) ও ছোট মেয়ে অনুরাধা বিশ্বাস (৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, ডাকবাংলোর তৃতীয় তলার একটি কক্ষে মরদেহ পড়ে থাকতে দেখে কেয়ারটেকার ও স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি কক্ষ থেকে মা ও ছোট মেয়ের এবং পাশের আরেকটি কক্ষ থেকে বড় মেয়ের মরদেহ উদ্ধার করে। এ সময় একটি কক্ষে ঘুমের ওষুধের খালি পাতা ও পানির বোতল পাওয়া যায়।

পুলিশ জানায়, নিহত ইতি রানী জেলা পরিষদ ডাকবাংলোতে ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন। তবে ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা নিশ্চিত হতে তদন্ত করা হচ্ছে।

প্রতিবেশীরা জানান, স্বামীর সঙ্গে ইতি রানীর পারিবারিক কলহ ছিল বলে তাদের জানা নেই। পরিবারটি আর্থিক সংকটে থাকলেও তারা স্বাভাবিকভাবেই চলাফেরা করত। বিভিন্ন এনজিও ও ব্যাংকের ঋণের চাপ ছিল বলে তারা শুনেছেন। তবে কী কারণে একসঙ্গে তিনটি প্রাণ ঝরে গেল, তা রহস্যজনক বলে মনে করছেন তারা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানান এলাকাবাসী।

ডাকবাংলোর কেয়ারটেকার লিটন মিয়া বলেন, ইতি রানী দীর্ঘদিন ধরে এখানে ঝাড়ুদারের কাজ করতেন। মানবিক বিবেচনায় তাকে মাসিক তিন হাজার টাকা বেতনে নিয়োগ দেওয়া হয়েছিল। প্রতিদিনের মতো কাজ শেষে তিনি সাধারণত চলে যেতেন। বুধবার সকালে আমি জরুরি কাজে বাইরে ছিলাম। বিকেলে ফিরে কাউকে না দেখে উপরে উঠি। তখন একটি কক্ষের দরজা খোলা এবং অন্যটি ভেতর থেকে বন্ধ দেখতে পাই। পরে একটি কক্ষে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের ডেকে পুলিশে খবর দিই।

নিহতের স্বামী দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, সকালে কাজে যাওয়ার সময় স্ত্রীর হাতে বাজার করার জন্য ২০০ টাকা দিয়েছিলাম। তার বোনের বাড়িতে যাওয়ারও কথা ছিল। বিকেলে যোগাযোগ করতে না পেরে খোঁজাখুঁজি শুরু করি। পরে ডাকবাংলোর দুটি কক্ষ থেকে স্ত্রী ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানতে পারি। ঘটনাস্থলে এসে দেখি স্ত্রী ও সন্তানরা লাশ হয়ে পড়ে আছে।

জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ইতি রানী এখানে কর্মরত ছিলেন এবং অবাধে যাতায়াত করতেন। তার আর্থিক সংকট ও ঋণের চাপ ছিল বলে জানা গেছে। তবে প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

বরগুনার জেলা পুলিশ সুপার (এসপি) মো. কুদরত-ই-খুদা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ইতি রানী ও তার দুই কন্যার মরদেহ উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য আলামত পর্যালোচনা করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা হতে পারে বলে মনে হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এসপি কুদরত-ই-খুদা আরও বলেন, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

বরগুনা মরদেহ উদ্ধার

সংশ্লিষ্ট সংবাদ: বরগুনা

০৩ জুন ২০২৬
সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, ভালো নেই বরগুনার জেলেরা
০১ জুন ২০২৬
জেলের জালে উঠে আসা বস্তুটি কি?
১৭ মে ২০২৬
এজলাসে ২ আইনজীবীর হাতাহাতি, সদস্যপদ স্থগিত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাজধানীর গুলশানে স্পা সেন্টারে অভিযান চলিয়ে গ্রেপ্তার ২৮
  2. মায়ের জানাজায় ছেলের মৃত্যু
  3. দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
  4. আবারও দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেল বাস
  5. বাড়ির ছাদে বসে ছিলেন দুই ভাই, বজ্রাঘাতে একজনের মৃত্যু
  6. বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন যুবক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x