Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
জনি রায়হান
২২:১৮, ২০ জুন ২০১৭
আপডেট: ২২:২১, ২০ জুন ২০১৭
জনি রায়হান
২২:১৮, ২০ জুন ২০১৭
আপডেট: ২২:২১, ২০ জুন ২০১৭
আরও খবর
যেকোনো মানদণ্ডে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে : সিইসি
লক্ষ্মীপুরে বিক্ষিপ্ত সংঘর্ষে আহত ১২
ভোট বর্জন করলেন নারায়ণগঞ্জের এক প্রার্থী
পালকিতে চড়ে ভোটকেন্দ্রে শতবর্ষী চাঁন বানু
দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ : ইসি সচিব

আহারে জীবন…

জনি রায়হান
২২:১৮, ২০ জুন ২০১৭
আপডেট: ২২:২১, ২০ জুন ২০১৭
জনি রায়হান
২২:১৮, ২০ জুন ২০১৭
আপডেট: ২২:২১, ২০ জুন ২০১৭

ছোট ছোট ঝুপড়ি। পলিথিন ও ছেড়া কাপড় দিয়ে ছাউনি দেওয়া। ঝুপড়ির নিচ দিয়ে নোংরা পানি। সেখানেই থাকছে ২০টি পরিবার। যমুনার ভাঙনে দুই বছর আগেই বিলীন হয়েছে তাঁদের বসতবাড়ি। সবকিছু হারিয়ে চলে আসেন রাজধানীতে। কিন্তু ভাড়া বাসায় থাকার সামর্থ্য নেই। তাই ঠাঁই নেন বেড়িবাঁধে। 

রাজধানীর তুরাগ থানাধীন ধউর বেড়িবাঁধের পাশের একটি ঝুপড়িতে থাকেন মো. সুরুজ আলী। জামালপুরের ইসলামপুর উপজেলার চর সিশুঁয়া গ্রাম থেকে দুই বছর আগে চলে আসেন এখানে। তাঁর মতো অনেককেই ঘরবাড়ি হারিয়ে চলে আসতে হয়। এখন সেখানেই কাটছে তাঁদের কষ্টের জীবন।   

সুরুজ আলী বলেন, ‘ছেলে-মেয়েরা স্কুলে পড়তে যাইত, আমরা কৃষি কাজ করতাম, জমিতে চাষাবাদ করতাম। তখন সুখের জীবন ছিল। কিন্তু যমুনা নদীর ভাঙন কাইড়া নিল ঘরবাড়ি। নিজের বাপের ভিটা ছাড়া করল, এলাকায় মানুষের বাড়িতে কিছুদিন ছিলাম। কিন্তু মানুষ কয়দিন থাকতে দিব। তাই পোলাপাইন লইয়া ঢাকায় আইছি। পাশেই একটা বিল্ডিংয়ে (বেড়িবাঁধ এলাকায়) শ্রমিকের কাজ করি। এখানে একটা খালি জায়গা দেইখা আমরা ঘর তুলছিলাম। কিন্তু এখন পানি আইস্যা ঘরের মধ্যে ঢুকে গেছে, মাচার ওপরে কোনো মতে ঘুমাই। ছোট ছোট বাচ্চা লইয়া থাকি। তাই ঘুমাইতে পারি না, কখন পানিতে পইড়া যায়।’
      
সুরুজ জানান, তাঁদের মতো ২০টিরও বেশি পরিবার জামালপুরের ইসলামপুর থেকে গ্রাম ছাড়া হয়। শেষে তাঁরা ঢাকায় চলে আসেন। ভাড়া বাসায় থাকার টাকা না থাকায় বেড়িবাঁধের পাশে একটি শুকনা স্থানে বাঁশের চৌকি বানিয়ে ছোট ছোট ঝুপড়ি তোলেন। এখানে ২০টি পরিবারের সব মিলিয়ে প্রায় ৬০ জনের বেশি মানুষ বসবাস করছে। কিন্তু এবার বর্ষায় সেখানে পানি উঠে ঘরের অর্ধেক অংশ ডুবে গেছে। ঘরের চারদিকে প্রচুর পানি। পানি আর নোংরা পরিবেশের কারণে শিশুরা নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে। তাদের সন্তানরা যারা গ্রামের স্কুলে পড়ত, এখন তারা শ্রমিকের কাজ করে।

‘সন্তান বা নিজেরা অসুস্থ হলে বেড়িবাঁধ এলাকায় সহজে পাওয়া যায় না চিকিৎসক। কাছাকাছি কোনো বাজারও নেই। তাই মাঝে মধ্যে মনে হয় এক বিচ্ছিন্ন দ্বীপে বাস করছি।’ বলছিলেন সুরুজ।  

ঝুপড়ির বাসিন্দাদের এখন রান্না করার একমাত্র ভরসা মাটির চুলা। চারিদিকে পানি হওয়ায় ওই ঝুপড়ির এক কোণার চুলা রেখে রান্না করতে হয়। আর খাবার পানি আনতে হয় দূরের একটি নির্মাণাধীন ভবন থেকে। 
ঝুপড়ির পাশে কথা হয় শিশু শ্রমিক আশরাফুল ইসলামের সঙ্গে। সে জানায়, গ্রামের একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত। কিন্তু ঘরবাড়ি ছাড়া হওয়ার কারণে এখন পরিবারের সঙ্গে ঝুপড়িতে থাকতে হয় তাকে। পাশের একটি কারখানায় কাজ করছে সে।  

ঝুপড়ির আরেক বাসিন্দা আতাউর রহমান। তিনি বলেন, ‘এখানে ঘর বানাইয়া থাকি, কাউকে ভাড়া দিতে হয় না। ফ্রি থাকি, তাই যত কষ্ট হোক আমাদের বাধ্য হয়েই থাকতে হয়। চারদিকে পানি আর ময়লার কারণে মশার উৎপাত বেশি। কিন্তু এখানে অনেকেরই মশারি নাই।’  

নদী ভাঙনের পর স্থানীয় বা সরকারিভাবে সহায়তা পাওয়ার বিষয়ে আতাউর রহমান বলেন,  ‘সরকার কি আমাদের এসব দেখার জন্য বইসা আছে। গরিবের ঘরে জন্ম, তাই সারা জীবন কষ্ট করেই কাটাতে হবে। এসব নিয়ে ভাবি না, ভেবে লাভ কী। কার কাছে গিয়ে আমাদের এসব কথা বলব।’   

সর্বাধিক পঠিত
  1. ভোট বর্জন করলেন নারায়ণগঞ্জের এক প্রার্থী
  2. সর্বোচ্চ আসন পেয়ে জনগণের প্রত্যাশা পূরণ করব : জামায়াত
  3. বিজয়ী হলে মিছিল নয়, আমরা সিজদায় পড়ব : শফিকুর রহমান
  4. রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর, প্রিজাইডিং অফিসারের ‘ভুল’ স্বীকার
  5. জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম
  6. অপেক্ষার ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x