রাতে বৈঠক ডেকেছেন খালেদা জিয়া
দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার রাত ৯টার দিকে গুলশানের নিজ কার্যালয়ে এ বৈঠকের ডাক দেন তিনি।
দুপুরে বিএনপির গণমাধ্যম শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৈঠকে দেশের চলমান পরিস্থিতি ও আগামী দিনের করণীয় সম্পর্কে আলোচনা করা হতে পারে বলে জানা গেছে।
ওমরাহ পালন করতে আগামী বুধবার মক্কা যাচ্ছেন খালেদা জিয়া। ওমরাহ পালন শেষে ১৪ জুলাই দেশে ফিরবেন তিনি। ওমরাহ পালনের আগে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে এ বৈঠকে বসছেন বিএনপির চেয়ারপারসন। এ ছাড়া পবিত্র রমজানে প্রায় প্রতিদিনই বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের সঙ্গে ইফতারে যোগ দিতে দেখা যায় এই বিএনপি নেতাকে।

নিজস্ব প্রতিবেদক