দোহারে নিখোঁজ এক ছাত্রের লাশ উদ্ধার
ছবি : মোহাম্মদ ইব্রাহিম
ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে ডুবে যাওয়া তিন কলেজছাত্রের একজনের লাশ পাওয়া গেছে। আজ বুধবার সকালে মিরপুর কলেজের ছাত্র মাহিনের লাশ উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার মৈনটঘাট এলাকায় গোসল করতে গিয়ে নিখোঁজ হন কমার্স কলেজের সুপ্রিয়, এশিয়ান কলেজের সালমান ও মিরপুর কলেজের মাহিন।
স্থানীয় একটি স্কুলের শিক্ষক নজরুল ইসলাম জানান, গতকাল থেকেই নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরিরা কাজ করছেন। দুপুরের দিকে স্রোতের কারণে কিছুটা বিরতি দেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্যদের সন্ধান করছিল ডুবুরিরা।
নজরুল ইসলাম জানান, মৈনটঘাটের এক কিলোমিটারের মধ্যেই নদীতে পাওয়া যায় মাহিনের লাশ।

দেলোয়ার হোসেন, কেরানীগঞ্জ