কর্ণফুলী গার্ডেন সিটিতে আগুন
রাজধানীর কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন ধরার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা সৈয়দ মনির হোসেনের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ১৪ তলা ভবনের তৃতীয় তলায় সকাল ৯টা ০৪ মিনিটে আগুন ধরে। অল্প সময়ের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে।
পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট একসঙ্গে কাজ করে ২৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।

অনলাইন ডেস্ক