Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
জনি রায়হান
১৯:৪২, ১১ আগস্ট ২০১৭
জনি রায়হান
১৯:৪২, ১১ আগস্ট ২০১৭
আপডেট: ১৯:৪২, ১১ আগস্ট ২০১৭
আরও খবর
ধুলো আর মাকড়সার জালে বন্দি শতবর্ষের জ্ঞানের বাতিঘর
সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কোস্টগার্ড সম্পূর্ণ প্রস্তুত : ডিজি
চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি স্থগিত, কার্যক্রম সচল
শাহবাগে পুলিশ-ইনকিলাব মঞ্চের ফের সংঘর্ষ
রোববার পর্যন্ত সবাইকে শান্ত থাকার আহ্বান ইনকিলাব মঞ্চের

‘শুধু ভাবছিলাম আমাকে দেখলে মায়ের কী অবস্থা হবে?’

জনি রায়হান
১৯:৪২, ১১ আগস্ট ২০১৭
জনি রায়হান
১৯:৪২, ১১ আগস্ট ২০১৭
আপডেট: ১৯:৪২, ১১ আগস্ট ২০১৭

২০ জুলাই। রাজধানীর শাহবাগের মোড়। বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীরা। পরীক্ষার তারিখ ঘোষণাসহ বিভিন্ন দাবিতে ওই বিক্ষোভ। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। আর তখনই পুলিশের টিয়ার শেলের আঘাতে সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের চোখ ক্ষতিগ্রস্ত হয়। দেশে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গত ২৭ জুলাই তাঁকে চেন্নাইয়ের একটি হাসপাতালে পাঠানো হয়। তবে এখনো সিদ্দিকুর চোখে কিছু দেখেন না। তাঁর দুই চোখে আলো ফিরবে কি না, এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন খোদ চিকিৎসকরাই।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঢাকেরকান্দা গ্রামের বাসিন্দা সিদ্দিকুর আজ শুক্রবার বিকেলে ভারত থেকে দেশে ফিরেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী চার থেকে ছয় সপ্তাহ পর বোঝা যাবে তাঁর চোখের অবস্থা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিদ্দিকুরের সঙ্গে কথা হয় এনটিভি অনলাইনের প্রতিবেদক জনি রায়হানের।

এনটিভি অনলাইন : কেমন আছেন ভাই?

সিদ্দিকুর রহমান : আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন ভাই?

এনটিভি অনলাইন :  দেশে ফিরলেন, এখন কোথায় যাবেন? বাসায় নাকি অন্য কোথাও?

সিদ্দিকুর রহমান : না ভাই এখন হাসপাতালে যাব, মানে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে।  

এনটিভি অনলাইন : আপনাদের দেশে ফিরতে কোনো সমস্যা হয়নি তো?

সিদ্দিকুর রহমান : না ভাই, আমার বড় ভাই আর মেডিকেল কলেজের এক স্যার ছিলেন আমার সঙ্গে। সবাই ভালোভাবে দেশে ফিরেছি।

এনটিভি অনলাইন : চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ের চিকিৎসকরা কী বললেন?

সিদ্দিকুর রহমান : দৃষ্টি ফিরে পাওয়ার সম্ভাবনা একেবারেই সামান্য।

এনটিভি অনলাইন : আগামী দিনগুলোর জন্য আপনার পরিকল্পনা কী?  

সিদ্দিকুর রহমান : আপনাদের ভালোবাসা পেয়েছি। লাখ লাখ মানুষের ভালোবাসা পেয়েছি। তবে সাত কলেজের শিক্ষার্থীদের লেখাপড়া স্বাভাবিক হোক। জীবন মান স্বাভাবিক হোক এটাই চাওয়া। তবেই আমি সার্থক। সাত কলেজের লেখাপড়া স্বাভাবিক হোক, আর আমি যেন লেখাপড়া শেষ করতে পারি। দেশে যে ব্যবস্থা আছে, তাঁর মাধ্যমে যেন আমি লেখাপড়া শেষ করতে পারি। আর এ জন্য রাষ্ট্রের, প্রশাসনের, সরকারের কাছে সাহায্য চাই।

 

এনটিভি অনলাইন : সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, আপনার জন্য চাকরির ব্যবস্থা করা হবে। এখন পর্যন্ত এমন কোনো লিখিত চিঠি আপনি বা আপনার পরিবার পেয়েছেন?

সিদ্দিকুর রহমান : না আমি তো আজ মাত্র দেশে আসলাম, আমি এই ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানি না।  

এনটিভি অনলাইন : বিদেশে থাকার সময় কার কথা বেশি মনে পড়েছে?     

সিদ্দিকুর রহমান : মায়ের কথা বেশি মনে পড়ছিল। শুধু ভাবছিলাম মা যখন আমাকে দেখবে তখন তাঁর কী অবস্থা হবে?

এনটিভি অনলাইন : জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে কতদিন থাকতে হবে?

সিদ্দিকুর রহমান : এটা স্যাররা (চিকিৎসক) সিদ্ধান্ত নেবেন।   

এনটিভি অনলাইন : ধন্যবাদ, ভালো থাকুন।

সিদ্দিকুর রহমান : আপনারাও ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।

সর্বাধিক পঠিত
  1. বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
  2. ট্রেনের ধাক্কায় ঝরল রাবি শিক্ষার্থীর প্রাণ
  3. হাদি হত্যা : জাতিসংঘকে তদন্তের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত
  4. মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল ৩ বন্ধুর
  5. গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x