পাবনার সুজানগরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈদের আমেজে পাবনার সুজানগরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার উপজেলার মথুরাপুর স্কুল প্রাঙ্গণে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথি ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু। ঈদ পুনর্মিলনীর আয়োজক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভায়না ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাখাওয়াত হোসেন, সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, যুবলীগ সভাপতি সাইদুর রহমান সাঈদ, দুলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক আবদুল মালেক, দুলাই ডা. জহুরুল কামাল (অনার্স) কলেজের অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, দেলোয়ার হোসেন, খাজা মুকিতুর রহমান শাহানশা প্রমুখ।

এ বি এম ফজলুর রহমান, পাবনা