বড়াল নদীপাড়ে জেলা পরিষদের ডাকবাংলোর নির্মাণকাজ শেষ
পাবনার ফরিদপুর উপজেলায় প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত নয়নাভিরাম ডাকবাংলোর নির্মাণকাজ শেষ হয়েছে। ঐতিহ্যবাহী বড়াল নদীর পাড়ে এক কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে পাবনা জেলা পরিষদ এই ডাকবাংলো নির্মাণ করে।
আজ শুক্রবার পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু এই ডাকবাংলোর নির্মাণকাজ পরিদর্শন করেন। তিনি ডাকবাংলোর বিভিন্ন কক্ষ, বারান্দা ও ড্রয়িংরুম ঘুরে দেখেন। অত্যাধুনিক টাইলস, ফিটিংস, ফার্নিচারসহ যাবতীয় কাজ দেখে তিনি নির্মাণকাজের সন্তোষ প্রকাশ করেন।
এম সাইদুল হক চুন্নু বলেন, পাবনা জেলার এ অঞ্চলে এ ধরনের প্রতিষ্ঠান এই প্রথম।
এই ডাকবাংলোর ঠিকাদার শেখ রাসেল আলী মাসুদ, উপসহকারী প্রকৌশলী মো. আসাদুন্নবী ফিলিপস, সাংবাদিক এ বি এম ফজলুর রহমান এ সময় জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে ছিলেন।
ঠিকাদার শেখ রাসেল আলী মাসুদ জানান, প্রথম দিকে এই ডাকবাংলো নির্মাণে এলাকার মানুষ আপত্তি করলেও এখন এলাকার মানুষ ডাকবাংলো নির্মাণ করায় খুব খুশি বলে তিনি দাবি করেন।

এ বি এম ফজলুর রহমান, পাবনা