Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
জনি রায়হান
২১:৪৩, ৩০ নভেম্বর ২০১৭
জনি রায়হান
২১:৪৩, ৩০ নভেম্বর ২০১৭
আপডেট: ২১:৪৩, ৩০ নভেম্বর ২০১৭
আরও খবর
৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক
ভোটকেন্দ্রের সামনে ছাত্রদলনেতাকে ছুরিকাঘাত
৭ লাখ টাকাসহ জামায়াতনেতা আটক
জয়পুরহাটে দুই প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত ৯
ভোটার‌দের টাকা দেওয়ার সময় জামায়াতনেতা আটক

রোহিঙ্গা শিশুসহ দুই নারী উদ্ধার, দুই দালালের দণ্ড

জনি রায়হান
২১:৪৩, ৩০ নভেম্বর ২০১৭
জনি রায়হান
২১:৪৩, ৩০ নভেম্বর ২০১৭
আপডেট: ২১:৪৩, ৩০ নভেম্বর ২০১৭

রাজধানীর ডেমরা এলাকা থেকে শিশুসহ দুই রোহিঙ্গা নারীকে উদ্ধারের কথা জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একই সঙ্গে তাদের আশ্রয় দেওয়া এবং ছড়িয়ে পড়তে সহায়তার অপরাধে দুই দালাল গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব ১০-এর অধিনায়ক ও পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. শাহাবুদ্দিন খান।

র‍্যাব অধিনায়ক আরো জানান, র‌্যাব ১০-এর একটি দল ও র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউসুল আজমের উপস্থিতিতে সকাল ৬টার দিকে ডেমরা এলাকার মোখলেছুর রহমানের বাসায় আশ্রয় নেওয়া সেতারা বেগম, তাঁর মেয়ে শফিকা (৬) ও জাহেদা বেগম।
আটক দুই দালাল হলেন রাজু মোল্লা (৪৫) ও মোখলেছুর রহমান (৬৫)। 

যেভাবে বাংলাদেশে প্রবেশ করে ঢাকায়
ডিআইজি মো. শাহাবুদ্দিন খান আরো জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় মিয়ানমারে সাম্প্রতিক সহিংসতা শুরু হওয়ার পর গত ৩ সেপ্টেম্বর সেতারা বেগম ও জাহেদা বেগমের পরিবার অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে। সেতারা বেগমের ছোট ভাই সলিমুল্লাহ তিন বছর আগে মিয়ানমার থেকে অবৈধ পথে মালয়েশিয়ায় যান। আর প্রায় ছয় মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে সলিমুল্লাহর সঙ্গে জাহেদা বেগমের বিয়ে হয়। সেই থেকে সেতারার পরিবারের সঙ্গে বসবাস করছেন জাহেদা বেগম। বাংলাদেশে প্রবেশের পর তাঁরা প্রথমে টেকনাফ উপজেলার সোয়ানখালী এলাকায় এক ব্যক্তির বাসায় আশ্রয় নেন। এর কিছু দিন পরে তাঁরা কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি বাসা ভাড়া নেন এবং সেখানকার স্থানীয় হোটেলে সেতারা বেগম রান্নাবান্নার কাজ করতেন।

র‍্যাব জানায়, আটক দালাল রাজু মোল্লার ভাতিজা রফিকুল ইসলাম তিন বছর ধরে জাহেদার স্বামী সলিমুল্লাহর সঙ্গে মালয়েশিয়ায় থাকেন। সেখানেই তাঁদের পরিচয়।

সলিমুল্লাহর বোন সেতারা বেগম ও স্ত্রী জাহেদা বেগমকে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশে বাংলাদেশি পাসপোর্ট করার জন্য কেরানীগঞ্জ মুহুরী পট্টিতে আসতে বলেন রাজু মোল্লা। এ পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় খরচ জাহেদার স্বামী সলিমুল্লাহ মালয়েশিয়া থেকে পাঠান।

র‍্যাব আরো জানায়, গত ২৫ নভেম্বর জাহেদা বেগম, সেতারা বেগম ও তাঁর মেয়েসহ কক্সবাজার থেকে ঢাকায় এসে রাজু মোল্লার কেরানীগঞ্জের বাসায় গিয়ে তিনদিন অবস্থান করেন। এরপর গত ২৮ নভেম্বর দুপুর বেলা রাজু মোল্লা এ দুই নারীকে বিদেশ পাঠানোর উদ্দেশ্যে পাসপোর্ট করার জন্য কেরানীগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস ও যাত্রাবাড়ী পাসপোর্ট অফিসের দালালদের সঙ্গে যোগাযোগ করেন এবং পাসপোর্ট করার চেষ্টা করতে থাকেন। এরপর কেরানীগঞ্জ থেকে রাজু মোল্লা মিয়ানমারের তিন রোহিঙ্গা নাগরিককে ঢাকায় এনে ডেমরা এলাকার মোখলেছুর রহমানের বাসায় লুকিয়ে রাখেন। আর আজ ভোরে র‍্যাব অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে।

র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউসুল আজমের উপস্থিতিতে র‌্যাব রোহিঙ্গা নারীদের উদ্ধার করার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজু মোল্লাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মোখলেছুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সেতারা বেগম ও তাঁর মেয়েকে কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এবং জাহেদা বেগমকে জামতলী ক্যাম্পে পাঠানোর নির্দেশ দেন।

সর্বাধিক পঠিত
  1. ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানবেন যেভাবে
  2. ১০ লাখ পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে
  3. ৫ কোটি টাকা বহন করা যাবে বলিনি : ইসি সচিব
  4. রিজভীকে দেখতে স্কয়ার হাসপাতালে তারেক রহমান
  5. বডি ওর্ন ক্যামেরার ব্যবহার নিয়ে জামায়াতের অভিযোগ
  6. টাকাসহ নেতা আটকের যে ব্যাখ্যা দিল জামায়াত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x