শত্রুতা সব মাছের সঙ্গে!
সাভারের রাজফুলবাড়ীয়া এলাকায় একটি পুকুরে গতকাল রাতে বিষ প্রয়োগে বিপুল মাছ নিধন করে দুর্বৃত্তরা। ছবি : এনটিভি
সাভারে তিনজন ব্যবসায়ীর একটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে।
পুকুরটি সাভারের রাজফুলবাড়ীয়া এলাকায়। স্থানীয় আলতাফ, সেলিম ও জালাল এটিতে মাছ চাষ করতেন। তাঁদের দাবি, বিষ প্রয়োগে তাঁদের ১৮ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে।
ওই তিন ব্যবসায়ী জানান, পূর্বশক্রতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে পুকুরে নলা-রুই-কাতলাসহ প্রায় সব মাছ মরে যায়।
এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মোমিন এনটিভি অনলাইনকে জানান, এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার রাতে সাভার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

জাহিদুর রহমান