Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আফজাল হোসেন, ভোলা
১৭:২০, ২৪ ফেব্রুয়ারি ২০১৮
আপডেট: ১৭:২৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৮
আফজাল হোসেন, ভোলা
১৭:২০, ২৪ ফেব্রুয়ারি ২০১৮
আপডেট: ১৭:২৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৮
আরও খবর
আগামীতে জামায়াতে ইসলামীই ক্ষমতায় আসবে : ডা. তাহের
কুমিল্লা ইপিজেডের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে : বন ও পরিবেশমন্ত্রী
সামনে কঠিন সময়, হেসেখেলে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে : প্রধানমন্ত্রী
শহীদ জিয়া স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছেন : পানিসম্পদমন্ত্রী 
অসহায় মানুষের পাশে থাকুন : নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
বিএনপির উদ্দেশে বাণিজ্যমন্ত্রী

‘আ. লীগের ভোট কমলে খালেদা জিয়াকে জেলে রেখে দেন’

আফজাল হোসেন, ভোলা
১৭:২০, ২৪ ফেব্রুয়ারি ২০১৮
আপডেট: ১৭:২৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৮
আফজাল হোসেন, ভোলা
১৭:২০, ২৪ ফেব্রুয়ারি ২০১৮
আপডেট: ১৭:২৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৮
ভোলা সদর উপজেলা পরিষদ চত্বরে আজ শনিবার আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ছবি : এনটিভি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বক্তব্যের সূত্র ধরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যত দিন জেলে থাকবেন, আওয়ামী লীগের ভোট তত কমবে। তা হলে আপনারা তাঁকে (খালেদা জিয়া) জেলে রেখে নির্বাচনে অংশগ্রহণ করেন।

আজ শনিবার সকালে ভোলা সদর উপজেলা পরিষদ চত্বরে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির পঞ্চম পর্বের সুবিধাভোগীদের সনদপত্র গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘এটা নির্বাচনের বছর। নির্বাচন হবে। এই নির্বাচন হবে অংশগ্রহণমূলক। বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, আরো কেউ কেউ বলেছেন যে বেগম খালেদা জিয়া যত দিন জেলে থাকবেন, তিনি তত বেশি জনপ্রিয় হবেন এবং আওয়ামী লীগের ভোট কমবে। তাহলে দয়া করে তারা, আপনারা জেনে রাখেন, আপনারা বেইল মুভ করবেন না। আপনারা কোর্টে যাবেন না। জেলে রেখে দেন এবং তাঁকে (খালেদা জিয়া) জেলে রেখে ইলেকশন করেন। কারণ উনি জেলে থাকলে যদি জনপ্রিয়তা বাড়বে তাহলে ইলেকশনে আপনারা জিতে যাবেন। দেখেন কী রকম শিক্ষিত মানুষের কী রকম বক্তব্য। সেজন্য আবার আমাদের এক মন্ত্রী বলেছেন, খালেদা জিয়াকে মুক্তির চেষ্টা তারা করে না। জেলে থাকলে নাকি জনপ্রিয়তা বাড়বে এবং আওয়ামী লীগের ভোট দৈনিক ১০ লক্ষ কমবে। তাহলে তো আপনারা তাঁকে (খালেদা জিয়া) জেলে রেখে দেন। বার কইরেন না। কিন্তু আমরা আইনে বিশ্বাস করি। আইন আইনের মতো চলবে। সেটাই আমাদের প্রত্যাশা।’

তোফায়েল আহমেদ বলেন, বিএনপি বাংলা ভাই, শায়খ আবদুল রহমানসহ জঙ্গিদের সৃষ্টি করেছে। অথচ বলেছেন, এগুলো মিথ্যা। এসব মিডিয়ার সৃষ্টি। বিএনপির আমলে ৬৩ জেলায় বোমা হামলা হয়েছে। আমরা আল্লাহর রহমতে জঙ্গি দমনে সফল হয়েছি। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমাদের হত্যা করার চেষ্টা করেছে।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছিলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে আমরা আইনি প্রক্রিয়া চালিয়ে যাব এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায় করব। খালেদা জিয়াকে একদিন জেলে রাখলে আওয়ামী লীগের ১০ লাখ ভোট কমবে। আর সেই ভোটগুলো বিএনপির পক্ষে আসবে। সরকার খালেদা জিয়াকে কারাগারে পাঠানোয় আওয়ামী লীগের অনেক সমর্থক মর্মাহত হয়েছেন, যাঁরা দীর্ঘদিন নৌকায় ভোট দিয়েছেন, তাঁরাও এবার সিদ্ধান্ত নিয়েছেন, খালেদা জিয়াকে ভোট দিবেন।

মওদুদ আহমদ আরো বলেছিলেন, বর্তমান সরকার মনে করেছিল খালেদা জিয়াকে সাজা দিলে বিএনপির জনপ্রিয়তা কমে যাবে, কিন্তু সেটি ভুল প্রমাণিত হয়েছে, বরং সরকারের জনপ্রিয়তা কমেছে। বেগম জিয়া জেলে গিয়ে প্রমাণিত হয়েছে বিএনপি নেতৃত্ব শূন্য নয়। যারা মনে করেছে বেগম জিয়া কারাগারে গেলে বিএনপি নেতৃত্ব শূন্য হবে তাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে।’

সর্বাধিক পঠিত
  1. ফের বাড়ল পেট্রোল-অকটেনের দাম
  2. তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, খোলা করমজল পর্যটনকেন্দ্র
  3. মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
  4. সামনে কঠিন সময়, হেসেখেলে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে : প্রধানমন্ত্রী
  5. ওয়ারড্রবে ছিল ৪ বছরের শিশুর মরদেহ! খুলনায় ট্রিপল মার্ডারে মামলা, মেরি হেফাজতে
  6. আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x