Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আফজাল হোসেন, ভোলা
২২:৪০, ২৪ আগস্ট ২০১৫
আপডেট: ২২:৪৪, ২৪ আগস্ট ২০১৫
আফজাল হোসেন, ভোলা
২২:৪০, ২৪ আগস্ট ২০১৫
আপডেট: ২২:৪৪, ২৪ আগস্ট ২০১৫
আরও খবর
তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
মিলন শিক্ষামন্ত্রী হওয়ায় চাঁদপুরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
চাঁদপুরে অর্ধশত গ্রামে রোজা শুরু বুধবার
ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল
নবগঠিত সরকারের শপথ অনুষ্ঠান উপভোগ সাধারণ মানুষের

ভোলায় লঞ্চঘাটসহ শতাধিক দোকান বিলীন

আফজাল হোসেন, ভোলা
২২:৪০, ২৪ আগস্ট ২০১৫
আপডেট: ২২:৪৪, ২৪ আগস্ট ২০১৫
আফজাল হোসেন, ভোলা
২২:৪০, ২৪ আগস্ট ২০১৫
আপডেট: ২২:৪৪, ২৪ আগস্ট ২০১৫
ভোলায় ভাঙন কবলিত এলাকা থেকে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে লোকজন। ছবি : এনটিভি

উজান থেকে নেমে আসা পানির চাপে ভোলায় মেঘনা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ফেরি, লঞ্চ, ট্রলার এবং মাছঘাটের শতাধিক দোকান বিলীন হয়ে গেছে। গৃহহীন হয়েছে পাঁচ শতাধিক পরিবার। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কাজ করলেও স্থানীয়দের দাবি, সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কাজ করানোর। 

ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পাউবো সূত্র মতে, বর্ষা মৌসুমে মেঘনা নদীর ভাঙন কম বেশি থাকলেও গত কোমেন ঘূর্ণিঝড়ের সময় তা বৃদ্ধি পায়। এর পর সেই ভাঙন কিছুটা থেমে গেলেও বর্তমানে উজান থেকে নেমে আসা পানির চাপে মেঘনা নদীর ভাঙন আবারও তীব্র আকার ধারণ করেছে। এই ভাঙনে ভোলার ইলিশা এলাকার ফেরিঘাট, লঞ্চঘাট, ট্রলারঘাট ও মাছঘাটসহ ওই এলাকার শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান বিলীন হয়ে যায়। গৃহহীন হয়েছে পাঁচ শতাধিক পরিবার।

ভাঙনের তীব্রতা এত বেশি যে, এলাকার মানুষ তাদের ঘরবাড়ি ভেঙে সরিয়ে নেওয়ার সময় পাচ্ছে না। যে যেভাবে পারছে লোকজন নিয়ে সরিয়ে নিচ্ছে। ঘরবাড়ি ভেঙে পাকা রাস্তা ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর মাচান করে থাকার চেষ্টা করছে এসব মানুষ। সরকারিভাবে কোনো খোঁজ-খবর না নেওয়া ও সাহায্য-সহযোগিতা না করায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি সরকারি খাস জমি দেওয়ার দাবি জানায় গৃহহীন এসব পরিবার।
গৃহহীন মো. আনোয়ার মাঝি বলেন, নদীর এমন ভাঙন আর কখনোই দেখিনি। এখন থাকার কোনো স্থান নেই। তাই পাকা রাস্তার ওপর মাচান করেছেন থাকার জন্য। 

এই অবস্থা শুধু আনোয়ার মাঝির নয়। ৯০ বছর বয়সী মো. আলমগীর মিয়া বলেন, ‘যাওয়ার কোনো স্থান নেই। এই বৃদ্ধ বয়সে স্ত্রী, সন্তান নিয়ে কোথায় আশ্রয় নেব। তাই বাঁধের ওপর মাচান করছি।‘ একই অবস্থা ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে শত শত পরিবারের।

অপরদিকে পাউবো নদীতে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করলেও কোনো লাভ হচ্ছে না। যদিও কাজ নিয়ে অনিয়মের অভিযোগ করছে স্থানীয় লোকজন। তাঁদের মতে, যখন ভাঙন শুরু হয়, তখন এলাকাবাসী মানববন্ধন পর্যন্ত করেছে কাজ করার জন্য। তখন কাজ শুরু করলে আজকের এই পরিস্থিতি হতো না। তাই সঠিক তদারকি আর সেনাবাহিনীর মাধ্যমে কাজ করানোর দাবি জানান স্থানীয় বাসিন্দা ও একটি মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মনির হোসেন। তাঁর মতে, কাজের সঠিক তদারকি করা খুবই প্রয়োজন।  

এদিকে ভোলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হেকিম অনিয়মের কথা অস্বীকার করে বলেন, মেঘনা নদীর ভাঙন রোধের জন্য জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে ভাঙন কবলিত এলাকায়। এরই মধ্যে প্রায় এক লাখ জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। বেশ কয়েকটি কার্গোতে করে বালু এনে জিও ব্যাগে ভর্তি করে ব্যাগের মুখ সেলাই করার পর ডাম্পিং করা হচ্ছে। 

আব্দুল হেকিম আরো বলেন, পানির গতিবেগ অন্য যে কোনো সময়ের চেয়ে তিন-চার গুণ বেশি। ফলে ভাঙনের তীব্রতাও বেশি। তাই নদীর ভাঙন ঠেকাতে জিওব্যাগ দিয়ে চেষ্টা করা হচ্ছে। এটা অব্যাহত আছে। ভাঙন ঠেকাতে যা দরকার তাই করা হবে বলে তিনি জানান।  

তবে কাজ নিয়ে সংশ্লিষ্ট ঠিকাদার ও পাউবোর নির্বাহী প্রকৌশলীর কথায় গড়মিল উঠে এসেছে। নির্বাহী প্রকৌশলী এক লাখ জিও ব্যাগ ডাম্পিংয়ের কথা বললেও ঠিকাদার মো. খোকন গোলদার জানান, এখন পর্যন্ত ৮০ থেকে ৮২ হাজার ব্যাগ ডাম্পিং করা হয়েছে। যার আনুমানিক খরচ দাঁড়াবে পৌনে চার কোটি টাকায়।

সর্বাধিক পঠিত
  1. প্রথমবার রাজধানী থেকে প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ
  2. দিনকালের সম্পাদক ও প্রকাশক হলেন আতিকুর রহমান রুমন
  3. আশাবাদের সঙ্গে বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন : প্রধান উপদেষ্টা
  4. প্রধান উপদেষ্টার সম্পূর্ণ বিদায়ী ভাষণ
  5. ১৩০টি নতুন আইনসহ ৬০০ নির্বাহী আদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার
  6. ১৮ মাস পর এখন আমার যাওয়ার পালা : প্রধান উপদেষ্টা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x