Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:১৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২৩:১৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:১৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২৩:১৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন ডা. মনোয়ারুল কাদির বিটু
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি
প্রধানমন্ত্রী তারেক রহমান ও নবগঠিত মন্ত্রিসভাকে জেবিএবি’র অভিনন্দন
প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী
তারেক রহমানকে স্টারমারের অভিনন্দন, দীর্ঘস্থায়ী অংশীদারত্বের প্রতিশ্রুতি

প্রথমবার রাজধানী থেকে প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

এনটিভি অনলাইন ডেস্ক
২৩:১৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২৩:১৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:১৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২৩:১৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমান। ফাইল ছবি

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম রাজধানীর একজন সংসদ সদস্য হিসেবে প্রধানমন্ত্রীর শপথ নিতে যাচ্ছেন তারেক রহমান। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে জয়ী হয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আসন দুটি হলো ঢাকা–১৭ ও বগুড়া–৬। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি ঢাকা–১৭ আসনটি রেখে বগুড়া–৬ আসন ছেড়ে দিতে চিঠি দিয়েছিলেন নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন ইতোমধ্যে তারেক রহমানের বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষনা করেছে। ফলে আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমান ঢাকা–১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।

নির্বাচনে ২০৯ আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। প্রথা অনুযায়ী দলের প্রধান হিসেবে তারেক রহমানই হতে যাচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। আর তার প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে নতুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। এই প্রথম রাজধানী ঢাকা শহরের একজন সংসদ সদস্য হতে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী।

এর আগে যারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, তাদের মধ্যে মাত্র দুজন সংসদ নির্বাচনে ঢাকা শহর থেকে নির্বাচন করে জয়ী হয়েছিলেন। এদের মধ্যে ছিলেন শেখ মুজিবুর রহমান ও খালেদা জিয়া। শেখ মুজিব ১৯৭৩ সালের নির্বাচনে ঢাকার সূত্রাপুর ও কোতোয়ালি এলাকা থেকে নির্বাচন করে জয়ী হয়েছিলেন। সে নির্বাচনে তিনি দেশের বিভিন্ন এলাকার আরও তিনটি আসনে নির্বাচন করে জয় পান। পরে তিনি নিজের জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার আসন রেখে বাকিগুলো ছেড়ে দিয়েছিলেন। অন্যদিকে, খালেদা জিয়া ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৫ (বর্তমানে ঢাকা–১৭) ও ঢাকা–৯ (বর্তমানে ঢাকা–১০) আসন থেকে নির্বাচন করে জয়ী হয়েছিলেন। সে নির্বাচনে তিনি আরও তিনটি আসনে (ফেনী–১, চট্টগ্রাম–৮, বগুড়া–৭) নির্বাচন করেও জয়ী হয়েছিলেন। পরে ফেনী–১ আসন রেখে ছেড়ে দেন বাকি আসনগুলো।

এরপর আর কোনো নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থীরা ঢাকার কোনো আসন থেকে নির্বাচন করেননি। শেখ হাসিনা বিভিন্ন নির্বাচনে একাধিক আসন থেকে নির্বাচনে জয়ী হলেও তিনি বরাবরই গোপালগঞ্জ–৩ (টুঙ্গিপাড়া) আসনের প্রতিনিধিত্ব করেছেন সংসদে। শেখ হাসিনা ১৯৯১ সালে ঢাকার দুটি আসন থেকে নির্বাচন করে হেরে গিয়েছিলেন। তিনি সেবার ঢাকা–৭ (বর্তমানে ঢাকা–৬) ও ঢাকা–১০ (বর্তমানে ঢাকা–১২) আসনে নির্বাচন করেছিলেন।

শেখ মুজিব, খালেদা জিয়া ও শেখ হাসিনাই সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী ছিলেন। এর বাইরে বাকি যারা প্রধানমন্ত্রী হয়েছেন, তারা সবাই ছিলেন রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রধানমন্ত্রী। এই দলে আছেন—এম মনসুর আলী, মশিউর রহমান যাদু মিয়া, শাহ আজিজুর রহমান, মিজানুর রহমান চৌধুরী, মওদুদ আহমেদ ও কাজী জাফর আহমেদ। মনসুর আলী ছিলেন পাবনা–সিরাজগঞ্জ আসনের সংসদ সদস্য। এছাড়া, মশিউর রহমান রংপুর, শাহ আজিজ কুষ্টিয়া, মিজান চৌধুরী চাঁদপুর, মওদুদ আহমেদ নোয়াখালী ও কাজী জাফর কুমিল্লার সংসদ সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করেছেন।

বাংলাদেশের ইতিহাসে তাই তারেক রহমানই হতে যাচ্ছেন প্রথম প্রধানমন্ত্রী, যিনি ঢাকা শহরের একটি আসনের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। তিনি হতে যাচ্ছেন ‘রাজধানী ঢাকার’ প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী।

তারেক রহমান প্রধানমন্ত্রী রাজধানী

সংশ্লিষ্ট সংবাদ: তারেক রহমান

৪ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন ডা. মনোয়ারুল কাদির বিটু
১৯ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানকে স্টারমারের অভিনন্দন, দীর্ঘস্থায়ী অংশীদারত্বের প্রতিশ্রুতি
১৮ ফেব্রুয়ারি ২০২৬
সরকারের প্রতি সবার অধিকার সমান : প্রধানমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি
  2. রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনায় ওজিল ও বিলাল এরদোয়ানের গাড়িবহর
  3. স্ত্রী-ছেলেসহ তিনজনকে হত্যায় প্রবাসীর মামলা
  4. কারও চাঁদাবাজি করার সুযোগ নেই, সুযোগ থাকবে না : সড়ক পরিবহণ মন্ত্রী
  5. চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  6. ভোটকেন্দ্রের ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x