Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আফজাল হোসেন, ভোলা
০৯:২৫, ০৪ জুলাই ২০১৮
আফজাল হোসেন, ভোলা
০৯:২৫, ০৪ জুলাই ২০১৮
আপডেট: ০৯:২৫, ০৪ জুলাই ২০১৮
আরও খবর
এনটিভির সম্প্রচার বিভাগের ম্যানেজার তাইফুর রহমান নাদভীর দাফন সম্পন্ন
সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যা বলল আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
তিন দিনে ১৮ হাজার টনের বেশি বর্জ্য অপসারণ ডিএনসিসির
হজে গিয়ে ৩৭ বাংলাদেশির মৃত্যু

নানা আয়োজনে ভোলায় এনটিভির বর্ষপূর্তি উদযাপন

আফজাল হোসেন, ভোলা
০৯:২৫, ০৪ জুলাই ২০১৮
আফজাল হোসেন, ভোলা
০৯:২৫, ০৪ জুলাই ২০১৮
আপডেট: ০৯:২৫, ০৪ জুলাই ২০১৮
এনটিভির বর্ষপূর্তি উপলক্ষে ভোলা প্রেসক্লাবের মিলনায়তনে কেক কাটেন অতিথিরা। ছবি : এনটিভি

নানা আয়োজন আর বর্ণাঢ্য শোভাযাত্রা এবং কেক কাটার মধ্য দিয়ে ভোলায় এনটিভির বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব আহ্বায়ক এম এ তাহেরের সভাপতিত্বে এ বর্ষপূর্তি অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মোকতার হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হাবিবুর রহমান, দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক এবং ভোলা চেম্বার অব কমার্সের পরিচালক শফিকুল ইসলাম সফি।

এনটিভির স্টাফ রিপোর্টার মো. আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এবং অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরটিভি ও যুগান্তরের জেলা প্রতিনিধি অমিতাভ রায় অপু, চ্যানেল আই প্রতিনিধি মো. হারুন-অর-রশিদ, ভোলার বাণীর সম্পাদক মো. মাকসুদুর রহমান, প্রথম আলো ভোলার প্রতিনিধি নেয়ামত উল্লাহ, একুশে টিভির প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, সাংবাদিক সুলাইমান, বৈশাখী টিভির হোসাইন সাদী, তৃতীয় মাত্রা প্রতিনিধি ইয়াছিনুল হক ইমন, দৈনিক আজকের ভোলার মো. ঝিলন, মো. রুবেল হোসেন, তৈয়ব আলী প্রমুখ।

আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, মিডিয়া হলো জাতির বিবেক। মিডিয়া জগতে অন্যতম ভূমিকা পালন করছে এনটিভি। এনটিভি সব সময় দেশ ও জাতির পক্ষে ছিল। এনটিভি আমাদের মাঝে গৌরব আর ঐতিহ্য হিসেবে রয়েছে। এনটিভি গ্রামগঞ্জ থেকে শুরু করে উচ্চপর্যায়ের তথ্যগুলো তুলে ধরে। প্রতিনিয়ত ঘটে যাওয়া সংগতি আর অসংগতির সংবাদগুলো আমরা দেখতে পাই। তবে সাংবাদিকতা পেশায় যোগ্যতাসম্পন্ন ব্যক্তির থাকা উচিত। এ পেশাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা ঐক্যবদ্ধ হলে কোনো শক্তি তাদের পরাজিত করতে পারবে না। সেদিকে লক্ষ রেখে মিডিয়া কর্মীরা এগিয়ে যাবে।

এ ছাড়া আলোচনা সভায় মাদক নির্মূল নিয়ে বক্তারা কথা বলেন। তাঁরা বলেন, সারা দেশের মতো ভোলার পুলিশ প্রশাসনও মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে। তবে মূল অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। এ জন্য সাধারণ মানুষকে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করতে হবে। তা না হলে প্রশাসনের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব না। ভোলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো উল্লেখ করেন বক্তারা। তবে হঠাৎ করে এসিড সন্ত্রাস বৃদ্ধিতে উদ্বেগের কথা ব্যক্ত করেন বক্তারা।

পরে আলোচনা শেষে এনটিভির জন্মদিন উপলক্ষে কেক কেটে উৎসব করা হয়। প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

সর্বাধিক পঠিত
  1. খুলনায় নানি ও ২ নাতির মরদেহ উদ্ধার
  2. স্বপ্নের মোটরসাইকেল কেড়ে নিল ২ শিক্ষার্থীর প্রাণ
  3. জামাই আদরে চিড়িয়াখানায় ভাইরাল মহিষ ‘ট্রাম্প’
  4. আদ্-দ্বীন হাসপাতালের ছাদে বেকারি দেখে ক্ষোভ ঝাড়লেন স্বাস্থ্যমন্ত্রী
  5. অসহায় মানুষের পাশে থাকুন : নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
  6. শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় গরু কোরবানি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x