ছয় দিন পর উদ্ধার হলো ফেরি টাপলু
ছয় দিন পর উদ্ধার হওয়া ফেরি টাপলু। ছবি : এনটিভি
ডুবোচরে আটকে যাওয়ার ছয় দিন পর শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে চলাচলরত ফেরি টাপলু উদ্ধার হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে ফেরিটিকে উদ্ধার করা হয়।
গত মঙ্গলবার সন্ধ্যায় লৌহজং চ্যানেলের ডুবোচরে ১৮টি ছোট-বড় যানবাহন ও দুই শতাধিক যাত্রী নিয়ে আটকা পড়ে টাপলু। পরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মেরিন বিভাগ আটটি ট্যাগবোট নিয়ে টাপলু উদ্ধারে নামে। আজ সকালে পানিতে ভাসে টাপলু।
বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আবদুল আলিম জানান, দীর্ঘ ছয় দিন পর আজ সকাল সাড়ে ৯টার দিকে ঘাটে ফিরেছে টাপলু। তিনি আরো জানান, ক্যামেলিয়া, কসুমকলি, কনকচাঁপা নামে তিনটি ফেরি নতুন চ্যানেল (পালের চর-মাঝিকান্দি) দিয়ে চলাচল করছে। তবে এতে আগের চেয়ে দুই-তিন ঘণ্টা সময় বেশি লাগছে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ