Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শফিকুল ইসলাম শফিক, মাগুরা
১৮:৩৩, ২৭ আগস্ট ২০১৮
শফিকুল ইসলাম শফিক, মাগুরা
১৮:৩৩, ২৭ আগস্ট ২০১৮
আপডেট: ১৮:৩৩, ২৭ আগস্ট ২০১৮
আরও খবর
অবৈধভাবে বালু উত্তোলন করায় ট্রাকচালকের কারাদণ্ড
মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, আটক ১
ধানের শীষের নির্বাচনি অফিসে হামলা-ভাঙচুরের অভিযোগ
সাবেক কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা
তফসিল ঘোষণার পর থেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে আটক ১৭৭৪

মাগুরায় আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

শফিকুল ইসলাম শফিক, মাগুরা
১৮:৩৩, ২৭ আগস্ট ২০১৮
শফিকুল ইসলাম শফিক, মাগুরা
১৮:৩৩, ২৭ আগস্ট ২০১৮
আপডেট: ১৮:৩৩, ২৭ আগস্ট ২০১৮
মাগুরার মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় ক্ষতিগ্রস্ত একটি বাড়ি। ছবি : এনটিভি

আধিপত্য বিস্তার নিয়ে মাগুরার মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশত ব্যক্তি আহত হয়েছে। এ সময় ৩১টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫২টি শটগানের গুলি ও নয়টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচজনকে আটক করেছে। সংঘর্ষে গুরুতর আহত ১৬ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারীকুল ইসলাম জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বিনোদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শিকদার মিজানুর রহমানের সমর্থকদের সঙ্গে একই গ্রামের বাসিন্দা মহম্মদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সাকিবুল ইসলাম পিকুল মোল্ল্যার সমর্থকদের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে মনোমালিন্য চলছিল। তারই সূত্র ধরে গতকাল রোববার রাত ৯টা থেকে আজ সোমবার ভোর রাত পর্যন্ত ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে ৩০ থেকে ৪০ জন আহত হয়। বেশ কিছু বাড়িঘর ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫২ রাউন্ড শটগানের গুলি ও নয়টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

ওসি জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষ চলার সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।

আহতরা জানায়, রোববার সকালে শিকদার মিজানুর রহমান সমর্থক তোরাফ ও জালেক মোল্যাকে পিকুল ও তাঁর সমর্থকরা রাস্তায় পেয়ে মারধর করে। পরে ওই দিন বিকেলে শিকদার মিজানুর রহমানের সমর্থকরা পিকুলের সমর্থক সাইফুল মোল্ল্যাকে বিনোদপুর বাজারে কুপিয়ে আহত করে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে রাত ৯টা থেকে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ভোররাত পর্যন্ত দুই পক্ষের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে। সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশত সমর্থক আহত হয়। ৩১টি বাড়িঘরে ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে।

বিনোদপুর ইউপির চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান ও পিকুল মোল্যার কাছে সংঘর্ষের কারণ জানতে চাইলে তাঁরা দুজনই পরস্পরবিরোধী বক্তব্য দেন।

গুরুতর আহতদের মধ্যে দবির হোসেন, ওলিয়ার রহমান, রাসেল, ইব্রাহিম, সাইফার, মনিরুল, জাহিরুল, হৃদয়, খিজির, মিঠু মোল্যা, রেজাউল, সুমন মোল্যা, রকিব মোল্যা, সিরু মোল্যা, ফিরোজ, মনিরুল মিয়া, বাবলু শেখ, আবির মোল্যা, নায়েব খান, দাউদ, আব্দুল, জিব্রিল, হাবিল খান, বাটকু, দুলাল, সাইফুল ও মাসুদকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সর্বাধিক পঠিত
  1. ইসির ভোটার স্থানান্তর সংক্রান্ত তথ্যে সন্তুষ্ট নয় বিএনপি
  2. দুর্নীতির অভিযোগে ঢাকা উত্তরের প্রশাসককে দেশত্যাগে নিষেধাজ্ঞা
  3. যেভাবে হ্যাক করা হয় ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট, ব্যাখ্যা দিল জামায়াত
  4. বরিশালে সাকুরা পরিবহণের বাসচাপায় গ্রামীণ ব্যাংক কর্মচারীর মৃত্যু
  5. জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড, ফিরে পাওয়ার দাবি
  6. ধানের শীষে ভোট করতে পারবেন মোবাশ্বের আলম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x