Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সোহেল হাফিজ, বরগুনা
১৩:৪৮, ০৪ সেপ্টেম্বর ২০১৮
সোহেল হাফিজ, বরগুনা
১৩:৪৮, ০৪ সেপ্টেম্বর ২০১৮
আপডেট: ১৩:৪৮, ০৪ সেপ্টেম্বর ২০১৮
আরও খবর
এনসিপির সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি গঠন
হাসনাতের নেতৃত্বে জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণে এনসিপির কমিটি গঠন
পাবনা-গাইবান্ধায় ধর্ষণের পর হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ
সরকার সামনের চাকা হলে বিরোধী দল পেছনের চাকা : জামায়াত আমির
জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

সাংসদ শম্ভুকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করল বিক্ষুব্ধরা

সোহেল হাফিজ, বরগুনা
১৩:৪৮, ০৪ সেপ্টেম্বর ২০১৮
সোহেল হাফিজ, বরগুনা
১৩:৪৮, ০৪ সেপ্টেম্বর ২০১৮
আপডেট: ১৩:৪৮, ০৪ সেপ্টেম্বর ২০১৮
বরগুনা প্রেসক্লাবে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করে সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নিজ দল আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতারা। ছবি : এনটিভি

অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নিজ দল আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতারা।

আজ মঙ্গলবার সকাল ১১টায় বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা আওয়ামী লীগের সভাপতি শম্ভু ও তাঁর ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. জাহাঙ্গীর কবীর। এ সময় সেখানে আওয়ামী লীগ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।   

তবে এসব অভিযোগের ব্যাপারে জানার জন্য সাবেক উপমন্ত্রী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ‘চলতি বছর জানুয়ারি মাসে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর অনিয়ম-দুর্নীতি, মাদক বাণিজ্য ও অপরাজনীতির ২৪ দফা লিখিত অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেওয়া হয়েছে। ২৭ বছরের বেশি সময় ধরে জেলা আওয়ামী লীগের সভাপতি থেকে দুর্নীতি আর অপরাজনীতির মাধ্যমে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু শতকোটি টাকার মালিক হয়েছেন। দক্ষ, অভিজ্ঞ, যোগ্য ও প্রতিশ্রুতিশীল রাজনীতিবিদদের দূরে সরিয়ে রেখে অযোগ্য, ভুঁইফোঁড় ও অনুপ্রবেশকারীদের ক্ষমতায়ন করে কোটি কোটি টাকার উৎকোচ বাণিজ্য করেছে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. দেলোয়ার হোসেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ মো. হুমায়ুন কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মো. মোতালেব মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, জেলা আওয়ামী লীগের নেতা গোলাম সরোয়ার ফোরকান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ালী উল্লাহ অলি, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির কৃষিবিষয়ক সহসম্পাদক এস এম মশিউর রহমান শিহাব, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাব উদ্দিন সাবু প্রমুখ।

এ ছাড়া সংবাদ সম্মেলনে জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকও উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত
  1. হুরন নাহার রশিদ স্বামীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত
  2. সোমবার সিলেটের যেসব এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  3. টিউবওয়েল পাড়ে গৃহবধূর মরদেহ, স্বামীসহ বাড়ির লোকজন পলাতক
  4. ভারতীয় ভিসা প্রদানের হার ক্রমান্বয়ে বাড়বে : রাষ্ট্রদূত
  5. মাটিতে পুঁতে রাখা টিসিবির ১৪৪৪ লিটার তেল জব্দ
  6. ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৭

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x