Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
এস আই পাভেল, জয়পুরহাট (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর)
২৩:০৫, ০১ মার্চ ২০২৬
আপডেট: ২৩:০৬, ০১ মার্চ ২০২৬
এস আই পাভেল, জয়পুরহাট (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর)
২৩:০৫, ০১ মার্চ ২০২৬
আপডেট: ২৩:০৬, ০১ মার্চ ২০২৬
আরও খবর
খাবারে বিষ মিশিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি কার্যতালিকায়
নিজেদের ভারতের ‘সবচেয়ে বড় পলাতক‘ বললেন ললিত মোদি-বিজয় মালিয়া
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু, খতিয়ে দেখার দাবি স্বজনদের
পরকীয়ার অভিযোগে নারীকে মারধর, ইউপি সদস্য পলাতক

টিউবওয়েল পাড়ে গৃহবধূর মরদেহ, স্বামীসহ বাড়ির লোকজন পলাতক

এস আই পাভেল, জয়পুরহাট (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর)
২৩:০৫, ০১ মার্চ ২০২৬
আপডেট: ২৩:০৬, ০১ মার্চ ২০২৬
এস আই পাভেল, জয়পুরহাট (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর)
২৩:০৫, ০১ মার্চ ২০২৬
আপডেট: ২৩:০৬, ০১ মার্চ ২০২৬
জয়পুরহাটের আক্কেলপুর থানা। ফাইল ছবি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নিজ বাড়ির টিউবওয়েল পাড় থেকে আরিফা আকতার (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক। নিহতের পরিবারের দাবি, তাঁকে হত্যা করা হয়েছে।

আজ রোববার (১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আওয়ালগাড়ী গ্রামের মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার আওয়ালগাড়ী মাঠপাড়া গ্রামের সুমন হোসেনের সঙ্গে তিন বছর আগে আরিফা আকতারের বিয়ে হয়। এটি ছিল আরিফার দ্বিতীয় বিয়ে। সুমন পেশায় একজন গ্রিল মিস্ত্রি। তাদের সংসারে রাইসা জান্নাত নামে দুই বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।

নিহত আরিফা স্বজনরা জানায়, প্রায় এক বছর ধরে দাম্পত্য কলহ চলছিল। আজ দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও বিরোধ দেখা দেয়। এ সময় সুমন হোসেন আরিফাকে মারধর করেন। বিকেল সাড়ে ৩টার দিকে প্রতিবেশীরা আরিফার মৃত্যুর খবর তার বাবার বাড়িতে জানায়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্বজনরা বাড়ির টিউবওয়েল পাড়ে আরিফার মরদেহ পড়ে থাকতে দেখে। তবে সেখানে দুই বছরের শিশু মেয়েসহ স্বামী, শ্বশুরবাড়ির কাউকে পাওয়া যায়নি।

নিহত আরিফার বাবা আবুল হোসেন অভিযোগ করে বলেন, বেলা ১১টার দিকে আমার মেয়ে ফোন করে ৫০০ টাকা চেয়েছিল। বিকেলে তার মৃত্যুর খবর পাই। এসে দেখি, মেয়ের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আত্মহত্যার কথা বলে সবাই পালিয়ে গেছে। আমার মেয়ে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। নাতনিটারও কোনো খোঁজ মিলছে না।

মুঠোফোনে অভিযোগ অস্বীকার পলাতক স্বামী সুমন হোসেন বলেন, ‘আমার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমরা কেউ তাকে হত্যা করিনি।’

মরদেহের সুরতহাল সম্পন্ন করে উপপরিদর্শক (এসআই) সাদমান হোসেন বলেন, মরদেহের গলায় ফাঁসের চিহ্ন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আপাতত একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতকদের আটকের চেষ্টা চলছে।

রহস্যজনক মৃত্যু গৃহবধূর মৃত্যু পলাতক

সংশ্লিষ্ট সংবাদ: রহস্যজনক মৃত্যু

২৬ অক্টোবর ২০২৫
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু, খতিয়ে দেখার দাবি স্বজনদের
০৫ জুন ২০২৩
ফেনীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু
১৭ মার্চ ২০২৩
পঞ্চম শ্রেণির ছাত্রের রহস্যজনক মৃত্যু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. টানা পাঁচদিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. উজিরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত ৮
  3. গোবিন্দগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১
  4. এবার মুক্তিযোদ্ধাদের সঠিক ইতিহাস তুলে ধরা হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  5. গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী, দূষণ রোধে সচেতনতার আহ্বান
  6. দ্রুত নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি নাহিদ ইসলামের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x