ঢাকায় কি আজ বৃষ্টি হবে? জানাল আবহাওয়া অফিস
সকাল থেকেই ঢাকার আকাশে মেঘের আনাগোনা। আজ মঙ্গলবার (৫ মে) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশেপাশের এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সেই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের ‘ভুল হামলায়’ হরমুজ প্রণালিতে নিহত ৫
আরও পড়ুন : অভিনয় থেকে রাজনীতি- মুখ্যমন্ত্রীর চেয়ারে কি বসবেন থালাপতি বিজয়?
আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। গতকাল সোমবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ বৃষ্টির সম্ভাবনা থাকায় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ, যা নগরবাসীকে কিছুটা স্বস্তি দেবে।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় নামমাত্র বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে আজ সকাল থেকেই মেঘলা আকাশ বৃষ্টির জোরালো সংকেত দিচ্ছে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ২১ মিনিটে।

এনটিভি অনলাইন ডেস্ক