Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মো. জালাল উদ্দিন, কুমিল্লা
২০:২২, ১৩ সেপ্টেম্বর ২০১৮
আপডেট: ২০:৩৩, ১৩ সেপ্টেম্বর ২০১৮
মো. জালাল উদ্দিন, কুমিল্লা
২০:২২, ১৩ সেপ্টেম্বর ২০১৮
আপডেট: ২০:৩৩, ১৩ সেপ্টেম্বর ২০১৮
আরও খবর
খালেদা জিয়ার সঙ্গে আইনজীবীর সাক্ষাতের অনুমতি
চিঠির ব্যাপারে জানতে খালেদা জিয়ার সাক্ষাৎ চান আইনজীবী
চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানে আগুন

খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

মো. জালাল উদ্দিন, কুমিল্লা
২০:২২, ১৩ সেপ্টেম্বর ২০১৮
আপডেট: ২০:৩৩, ১৩ সেপ্টেম্বর ২০১৮
মো. জালাল উদ্দিন, কুমিল্লা
২০:২২, ১৩ সেপ্টেম্বর ২০১৮
আপডেট: ২০:৩৩, ১৩ সেপ্টেম্বর ২০১৮
ঢাকার বিশেষ জজ আদালতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পুরোনো ছবি : এনটিভি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম সামছুল আলম এই আদেশ দেন।

এর আগে গতকাল বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতে খালেদা জিয়ার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবীরা তাদের বক্তব্য পেশের পর রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্য পড়ে শুনান।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অধিকতর শুনানির জন্য সময় আবেদন করলে বিচারক কে এম সামছুল আলম আজ ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় অধিকতর শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করে মামলার কার্যক্রমের মুলতবি করেন।

আজ সকাল সাড়ে ৯টায় জামিন শুনানি শুরু হয়ে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উভয়পক্ষের শুনানি চলে। বিচারক বিকেল ৫টায় খালেদা জিয়ার জামিনের আবেদন নামঞ্জুর করার আদেশ দেন।

জামিন শুনানিকালে রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর  মোস্তাফিজুর রহমান লিটনসহ আওয়ামী লীগপন্থী আইজীবীরা। খালেদা জিয়ার পক্ষে ছিলেন হাইকোর্টের আইনজীবী কাইয়ূমুল হক রিংকু, অ্যাডভোকেট তাইফুর আলমসহ অনেকে।

অ্যাডভোকেট কাইয়ূমুল হক রিংকু বলেন, মামলার নথিপত্র সংগ্রহ করে তাঁরা উচ্চ আদালতে জামিন চাইবেন।

২০১৫ সালের ২৫ জানুয়ারি বেলা ১১টায় চৌদ্দগ্রাম পৌর এলাকার হায়দারপুল নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরের দিন চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে থানায় বিএনপি চেয়ারপারসনসহ ২০ দলের স্থানীয় ৩২ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।

খালেদা জিয়া
সর্বাধিক পঠিত
  1. বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান
  2. সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি
  3. বায়তুল মোকাররমে ১১ দলের সমাবেশ-বিক্ষোভ মিছিল
  4. রমজানে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত
  5. অসহায় সেই জালালের পাশে কেশবপুরের ইউএনও
  6. নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭টি বাড়ি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x